বরাককণ্ঠ প্রতিবেদন: জাপানের মাননীয় রাষ্ট্রদূত কেঈচি ওনোর সঙ্গে গতকাল ফোনযোগে এক আন্তরিক ও ফলপ্রসূ বার্তালাপ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, আলোচনাকালে রাষ্ট্রদূত ভারতের অ্যাক্ট ইস্ট নীতির অধীনে অসমের সঙ্গে জাপান সরকারের চলমান অংশীদারিত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন।
উভয়পক্ষ ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, পরিকাঠামো, উৎপাদন শিল্প ও উদ্যোগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা আরও বিস্তৃত, গতিশীল ও ফলপ্রসূ করার বিষয়ে ঐকমত্যে পৌঁছান। মুখ্যমন্ত্রী বলেন, আগামী দিনগুলোতে অসমের জনসাধারণের জন্য আরও বিনিয়োগ, শিল্প ও অর্থনৈতিক সুযোগ সৃষ্টির লক্ষ্যে জাপানের শিল্প ও প্রতিষ্ঠানগুলোর সঙ্গে আরও নিবিড় সংযোগ ও সহযোগিতা বৃদ্ধি করতে অসম সর্বদাই আশাবাদী।
জাপানের রাষ্ট্রদূতের সঙ্গে ফোনালাপে সহযোগিতা বৃদ্ধিতে জোর মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মার
বরাককণ্ঠ প্রতিবেদন: জাপানের মাননীয় রাষ্ট্রদূত কেঈচি ওনোর সঙ্গে গতকাল ফোনযোগে এক আন্তরিক ও ফলপ্রসূ বার্তালাপ করেছেন অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী জানান, আলোচনাকালে রাষ্ট্রদূত ভারতের অ্যাক্ট ইস্ট নীতির অধীনে অসমের সঙ্গে জাপান সরকারের চলমান অংশীদারিত্ব ও সহযোগিতা আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতি পুনরায় ব্যক্ত করেন। উভয়পক্ষ ইলেকট্রনিক্স, সেমিকন্ডাক্টর, পরিকাঠামো, উৎপাদন শিল্প ও উদ্যোগের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে…

Previous Post
Next Post
Leave a Reply
Latest News











