বরাককণ্ঠ প্রতিবেদন: আজ গুয়াহাটির মারোয়ারি চ্যারিটি হাসপাতালের ১১০ বছরের স্বাস্থ্যসেবা উদযাপন করার সৌভাগ্য হয়েছে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা। এই বিশেষ মুহূর্তে উপস্থিত থেকে তিনি আসামের সাহিত্য সংস্কৃতি, শিক্ষা, সামাজিক জীবন, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণে মারোয়ারী সমাজের ঐতিহাসিক অবদানের ইতিহাস স্মরণ করেন। মারোয়ারী চ্যারিটি হাসপাতাল ও মারোয়ারী হাসপাতালের ১১০ বছরের এই যাত্রায় এই সমাজের সকলকে তিনি আন্তরিক অভিনন্দন জানান।
মুখ্যমন্ত্রী বলেন, কয়েক দশক ধরে মারোয়ারি সমাজ রাজ্যের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। ব্যবসা এবং বাণিজ্য থেকে স্বাস্থ্যসেবা পর্যন্ত, তারা অসাধারণ অবদান রেখেছে মারোয়ারি ডেন্টাল ফার্মাসির অধীনে মারোয়ারি হাসপাতালের ১১০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি তাদের অবদানের প্রশংসা করেন।
মারোয়ারী চ্যারিটি হাসপাতালের ১১০ বছরের স্বাস্থ্যসেবা উদযাপন করলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা
বরাককণ্ঠ প্রতিবেদন: আজ গুয়াহাটির মারোয়ারি চ্যারিটি হাসপাতালের ১১০ বছরের স্বাস্থ্যসেবা উদযাপন করার সৌভাগ্য হয়েছে বলে জানান অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা। এই বিশেষ মুহূর্তে উপস্থিত থেকে তিনি আসামের সাহিত্য সংস্কৃতি, শিক্ষা, সামাজিক জীবন, স্বাস্থ্যসেবা ও জনকল্যাণে মারোয়ারী সমাজের ঐতিহাসিক অবদানের ইতিহাস স্মরণ করেন। মারোয়ারী চ্যারিটি হাসপাতাল ও মারোয়ারী হাসপাতালের ১১০ বছরের এই যাত্রায় এই সমাজের…

Previous Post
Next Post
Leave a Reply
Latest News











