,

গুয়াহাটি থেকে এবার সরাসরি পশ্চিম এশিয়া, ৪ আগস্ট চালু দুবাই-আবুধাবি উড়ান

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: অসমের আন্তর্জাতিক যোগাযোগে নতুন দরজা খুলছে। মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা জানালেন, আগামী ৪ আগস্ট থেকে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার সরাসরি উড়ান যাবে দুবাই ও আবুধাবিতে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভুটান ও সংযুক্ত আরব আমিরশাহির পর এবার পশ্চিম এশিয়ার দুই বাণিজ্য কেন্দ্রের সঙ্গে উত্তরপূর্ব ভারতের সরাসরি সেতু তৈরি হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, গুয়াহাটিকে…

বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি: অসমের আন্তর্জাতিক যোগাযোগে নতুন দরজা খুলছে। মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা জানালেন, আগামী ৪ আগস্ট থেকে গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলৈ বিমানবন্দর থেকে এয়ার ইন্ডিয়ার সরাসরি উড়ান যাবে দুবাই ও আবুধাবিতে। থাইল্যান্ড, সিঙ্গাপুর, ভুটান ও সংযুক্ত আরব আমিরশাহির পর এবার পশ্চিম এশিয়ার দুই বাণিজ্য কেন্দ্রের সঙ্গে উত্তরপূর্ব ভারতের সরাসরি সেতু তৈরি হবে। মুখ্যমন্ত্রী বলেছেন, গুয়াহাটিকে দক্ষিণপূর্ব এশিয়ার অন্যতম ট্রানজিট হাব হিসেবে গড়ে তোলার কাজ এগোচ্ছে। বিশ্বের সঙ্গে অসমের যোগাযোগের নতুন পথ খুলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি।

এই উদ্যোগের পাশাপাশি ইউরোপীয় ইউনিয়নও অসম সফরের ক্ষেত্রে নাগরিকদের জন্য আগের কড়া ভ্রমণ নির্দেশিকা শিথিল করেছে। অস্ট্রেলিয়া ও জাপানের পর ইইউভুক্ত দেশগুলিও রাজ্যের বদলে যাওয়া পরিস্থিতি মেনে এই সিদ্ধান্ত নিয়েছে। সম্প্রতি ইইউর একটি প্রতিনিধি দল অসম ঘুরে শিল্প, বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে কথা বলেছে। সেই সফরের সময় অসম শিল্প উন্নয়ন নিগমের সঙ্গে ইউরোপীয় ব্যবসায়িক সংস্থার একটি সমঝোতা চুক্তিও হয়েছে। মুখ্যমন্ত্রীর পরবর্তী পরিকল্পনা ভিয়েতনামের সঙ্গে সরাসরি বিমান চালু করা। ভ্রমণ বিধি নরম হওয়া আর নতুন আন্তর্জাতিক উড়ান চালু হওয়ায় বিদেশি পর্যটক, ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের অসমে আসা এখন অনেক সহজ হবে। উত্তরপূর্ব ভারতকে দক্ষিণপূর্ব এশিয়া ও পশ্চিম এশিয়ার বাজারের সঙ্গে জুড়তে গুয়াহাটিকেই মূল কেন্দ্র করার দীর্ঘমেয়াদি রূপরেখা স্পষ্ট করল রাজ্য সরকার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *