,

শিলচর ও ডিব্রুগড় পুরনিগমে নতুন কমিশনার, রাজ্যের বড় বদলিতে ৪ আইএসের দায়িত্ব রদবদল

বরাককণ্ঠ প্রতিবেদন: বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর এবং ঊর্ধ্ব অসমের গুরুত্বপূর্ণ শহর ডিব্রুগড়—দুই পুরনিগমেই এবার নেতৃত্বে বদল আসছে। রাজ্য সরকারের পার্সোনাল এ বিভাগের সচিব সীমান্ত কুমার দাস সোমবার দিসপুর জনতা ভবন থেকে যে বদলির আদেশ জারি করেছেন, তাতে শিলচর পুরনিগমের কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ২০২২ ব্যাচের আইএস অঙ্কুর দাস। শিলঙের স্থায়ী বাসিন্দা অঙ্কুর দীর্ঘদিন ধরে ডিব্রুগড়…

বরাককণ্ঠ প্রতিবেদন: বরাক উপত্যকার প্রাণকেন্দ্র শিলচর এবং ঊর্ধ্ব অসমের গুরুত্বপূর্ণ শহর ডিব্রুগড়—দুই পুরনিগমেই এবার নেতৃত্বে বদল আসছে। রাজ্য সরকারের পার্সোনাল এ বিভাগের সচিব সীমান্ত কুমার দাস সোমবার দিসপুর জনতা ভবন থেকে যে বদলির আদেশ জারি করেছেন, তাতে শিলচর পুরনিগমের কমিশনার হিসেবে দায়িত্ব পাচ্ছেন ২০২২ ব্যাচের আইএস অঙ্কুর দাস। শিলঙের স্থায়ী বাসিন্দা অঙ্কুর দীর্ঘদিন ধরে ডিব্রুগড় জেলার দুলিয়াজান মহকুমার কমিশনার হিসেবে দক্ষতার সঙ্গে কাজ করছিলেন। সরকার তাকে আবাসন ও নগর বিষয়ক বিভাগের উপ-সচিব পদে বদলি করে একইসঙ্গে শিলচর পুরনিগমের কমিশনারের অতিরিক্ত দায়িত্ব অর্পণ করেছে। নাগরিক পরিষেবা, শহরের পরিকাঠামো উন্নয়ন ও পুরনিগমের দৈনন্দিন প্রশাসনিক কাজ সামলানোর ভার এখন তার কাঁধে। শিলচরবাসী নতুন কমিশনারের কাছে শহরের জল-নিকাশি, রাস্তা ও স্বাস্থ্যসেবার উন্নতির আশা করছেন।

এই বদলির নির্দেশে ২০২২ ব্যাচের আরও তিন আধিকারিকের নতুন দায়িত্ব ঠিক হয়েছে। ধেমাজি জেলার জোনাই মহকুমার কমিশনার আনন্দ মালহোত্রাকে রাজ্য সরকারের অর্থ দফতরের উপ-সচিব হিসেবে বদলি করা হয়েছে। চিরাং জেলার বিজনি মহকুমার অতিরিক্ত জেলা কমিশনার অরিজিৎ মহাজনকে এখন থেকে মুখ্যমন্ত্রীর সচিবালয়ে উপ-সচিব পদে কাজ করতে হবে। গোলাঘাট জেলার বোকাখাত মহকুমার কমিশনার শিবানি জেরাঙ্গেলকে আবাসন ও নগর বিষয়ক বিভাগে বদলি করা হয়েছে। তাকে ডিব্রুগড় পুরনিগমের কমিশনারের অতিরিক্ত দায়িত্বও দেওয়া হয়েছে। ফলে দুলিয়াজান থেকে অঙ্কুর দাসের বদলি এবং শিবানি জেরাঙ্গেলের নতুন চার্জের কারণে ডিব্রুগড় পুরনিগমও নতুন নেতৃত্ব পেল। একসাথে চার আধিকারিকের দায়িত্ব বদলে প্রশাসনের বিভিন্ন স্তরে নতুন গতি আসবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। শিলচর ও ডিব্রুগড়—দুই শহরের পুরনিগমই এবার নতুন কমিশনারের নেতৃত্বে শহর উন্নয়নের নতুন অধ্যায় শুরু করতে চলেছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *