,

উন্নয়নশীল দেশের ঘাড়ে চাপানো হয় দূষণের দায়, বললেন মোদী

নয়াদিল্লি: কার্বন দূষণের দায় প্রায়শই উন্নয়নশীল দেশগুলির ওপর চাপিয়ে দেওয়া হয়, যা ঠিক নয়। শনিবার বিজ্ঞান ভবনে আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ‘দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডাইনামিক্স’ শীর্ষক এই দু’দিনের সম্মেলনের আয়োজন করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, গ্লোবাল সাউথের দেশগুলির ওপর কার্বন নিঃসরণের দায় চাপানো হলেও বাস্তব…

নয়াদিল্লি: কার্বন দূষণের দায় প্রায়শই উন্নয়নশীল দেশগুলির ওপর চাপিয়ে দেওয়া হয়, যা ঠিক নয়। শনিবার বিজ্ঞান ভবনে আয়োজিত আন্তর্জাতিক পরিবেশ সম্মেলনে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

‘দ্য ফিউচার অফ এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট ডাইনামিক্স’ শীর্ষক এই দু’দিনের সম্মেলনের আয়োজন করেছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনাল। সম্মেলনে প্রধানমন্ত্রী বলেন, গ্লোবাল সাউথের দেশগুলির ওপর কার্বন নিঃসরণের দায় চাপানো হলেও বাস্তব চিত্র ভিন্ন। ভারতের মাথাপিছু কার্বন নিঃসরণ বিশ্বের গড়ের অর্ধেকেরও কম।

মোদী বলেন, গত ১২ বছরে পরিবেশ রক্ষায় ভারত অসাধারণ উন্নতি করেছে। দেশ পুনর্নবীকরণযোগ্য শক্তি, বিশেষ করে সৌরশক্তি ও অ-জীবাশ্ম জ্বালানির ওপর বিশেষ জোর দিয়েছে। জি-২০ ভুক্ত দেশগুলির মধ্যে একমাত্র ভারতই নির্ধারিত সময়ের আগেই প্যারিস জলবায়ু চুক্তির লক্ষ্য পূরণ করেছে।

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি সূর্য কান্ত, কেন্দ্রীয় পরিবেশমন্ত্রী ভূপেন্দ্র যাদব, অ্যাটর্নি জেনারেল আর ভেঙ্কটরামানি এবং এনজিটি চেয়ারপার্সন বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *