,

ফুড পয়জনিংয়ে অসুস্থ অমিত শাহ, কর্নাটকের সব কর্মসূচি বাতিল করে দিল্লি ফিরলেন

বরাককণ্ঠ প্রতিবেদন: কর্নাটক সফরে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার হুবলিতে তাঁর দুটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল – একটি কলেজের নতুন ভবন এবং একটি হাসপাতাল। এরপর বেলগাভি যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই শরীর খারাপ লাগায় তিনি কোনও অনুষ্ঠানেই যোগ দিতে পারেননি। সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, খাদ্যে…

বরাককণ্ঠ প্রতিবেদন: কর্নাটক সফরে গিয়ে আচমকা অসুস্থ হয়ে পড়লেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শনিবার হুবলিতে তাঁর দুটি উদ্বোধনী অনুষ্ঠান ছিল – একটি কলেজের নতুন ভবন এবং একটি হাসপাতাল। এরপর বেলগাভি যাওয়ার কথা ছিল। কিন্তু সকাল থেকেই শরীর খারাপ লাগায় তিনি কোনও অনুষ্ঠানেই যোগ দিতে পারেননি।

সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশী জানান, খাদ্যে বিষক্রিয়ার জেরে শাহের বমি হয়, দুর্বলতা দেখা দেয়। চিকিৎসকরা তাঁকে হোটেলে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন। অনুষ্ঠানে তাঁর লিখিত বার্তা পড়ে শোনানো হয়।

তাঁর বদলে মঞ্চে ছিলেন জোশী নিজে, বেলগাভির সাংসদ জগদীশ শেট্টার সহ বিজেপির অন্যান্য নেতারা।

পরে কিছুটা সুস্থ বোধ করায় দিল্লি ফেরার আগে তিনি ওই কলেজ ক্যাম্পাসে সংক্ষিপ্ত সময়ের জন্য যান। রাতেই দিল্লি ফিরে যান তিনি।

বিজেপি সূত্রে জানানো হয়েছে, এখন তিনি সুস্থ আছেন, তাই উদ্বেগের কারণ নেই।

উল্লেখ্য, স্বরাষ্ট্রমন্ত্রী এমনিতে অত্যন্ত ফিট এবং প্রধানমন্ত্রী মোদীর মতোই দিনরাত কাজ করেন। বাড়িতে প্রায়ই মাঝরাত পর্যন্ত চলে রণকৌশল বৈঠক। গত কয়েক বছরে অসুস্থতার জন্য তাঁর কোনও কর্মসূচি বাতিল হয়নি। ২০২০ সালে করোনা আক্রান্ত হওয়ার পর এটাই তাঁর প্রথম বড় অসুস্থতার খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *