নয়াদিল্লি: অসমের মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এবং বিজেপি সাংসদ নিশিকান্ত দুবের বিরুদ্ধে কথিত হেট স্পিচের অভিযোগে ব্যবস্থা নেওয়ার দাবিতে সমাজকর্মী হর্ষ মান্দারের দায়ের করা আবেদনের পরিপ্রেক্ষিতে দিল্লি পুলিশের কাছে রিপোর্ট তলব করেছে দিল্লির একটি আদালত।
আদালত হিমন্তবিশ্ব শর্মার বিরুদ্ধে এফআইআর দায়েরের আবেদনের বিষয়ে সাইবার থানার এসএইচও-র কাছে অ্যাকশন টেকেন রিপোর্ট চেয়েছে। পাশাপাশি অভিযোগটি স্থানান্তরের কারণ ব্যাখ্যা করার জন্য মালবীয় নগর থানার এসএইচও-কে তলব করেছে।
অন্যদিকে, নিশিকান্ত দুবের বিরুদ্ধে আলাদা একটি মামলায় আদালত ওয়েলকাম ও ভজনপুরা থানার এসএইচও-দের ১৩ অক্টোবর আদালতে হাজির হয়ে বারবার অভিযোগ স্থানান্তরের কারণ ব্যাখ্যা করার নির্দেশ দিয়েছে। দুটি মামলারই পরবর্তী শুনানি ১৩ অক্টোবর ধার্য করা হয়েছে।












