Author: Santosh Chanda
-

দলমতের উর্দ্ধে উঠে, স্বচ্ছ ব্যাক্তিত্ব, দায়বদ্ধতা ও কর্মদক্ষতার নিরিখে পুরনিগম নির্বাচনে প্রার্থীকে ভোট দেবার আহবান জানাল বিডিএফ।
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: আগামী তিন অক্টোবর শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে প্রথম পুরনিগম নির্বাচন। এরজন্য ইতিমধ্যে মনোনয়ন পত্র দাখিল করেছেন বিভিন্ন দলের প্রতিনিধি তথা নির্দল প্রার্থীরা। শিলচরের উন্নয়নের স্বার্থে এই নির্বাচনে দলমতের উর্দ্ধে উঠে ব্যাক্তিগত সততা, দায়বদ্ধতা ও কর্মদক্ষতার নিরিখে প্রার্থী নির্বাচিত করার জন্য জনগণের প্রতি আহ্বান জানাল বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট। এদিন বিডিএফ কার্যালয়ে এনিয়ে সাংবাদিকদের…
-

জুবিন গার্গের সৃষ্টিকে সুর, শব্দ ও রঙে স্মরণে ব্যতিক্রম-এর ‘Forever Zubeen’
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : অসমের সাংস্কৃতিক জগতের অন্যতম প্রিয় শিল্পী জুবিন গার্গের অমর সৃষ্টি, ভাবনা ও শিল্পসত্তাকে স্মরণ করে ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে এবং আরোহন ফাউন্ডেশন ও গৌহাটি আর্টিষ্টছ’ গিল্ডের সহযোগিতায় আগামী ১৯ সেপ্টেম্বর চাঁদমারির গৌহাটি আর্টিষ্টছ’ গিল্ডে বিকেল ৪টা থেকে যৌথভাবে আয়োজিত হতে চলেছে বিশেষ ব্যতিক্রমী অনুষ্ঠান ‘Forever Zubeen: Through Melodies, Words & Colours’। জুবিন…
-

১৪০ বছরের ইতিহাসে প্রথমবার পুরনিগমের ভোট শিলচরে, ৪২-এ ৪২ জয়ের দাবি তুলে কংগ্রেসকে তুলোধনা মন্ত্রী কৃষ্ণেন্দু পালের
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : শিলচরের ইতিহাসে নতুন অধ্যায়। ১৮৮২ সালে পৌরসভা হিসাবে যাত্রা শুরু করা শিলচর শহর ১৪০ বছরেরও বেশি সময় পর প্রথমবার পুরনিগম হিসাবে ভোটের মুখোমুখি হতে চলেছে। আর এই ঐতিহাসিক মুহূর্তের সম্পূর্ণ কৃতিত্ব মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মাকেই দিলেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি এবং বরাক উপত্যকার অভিভাবক মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। শনিবার গুয়াহাটিতে জনস্বাস্থ্য ও কারিগরি…
-

ব্রিকস মঞ্চে মোদির ডাকে সাড়া দিল রাষ্ট্রসংঘ, নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদের দাবি আরও জোরালো
বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: ১৯৪৫ সালের বিশ্ব আর ২০২৬ সালের বিশ্ব এক নয়। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বর্তমান কাঠামো একুশ শতকের বাস্তবতা প্রতিফলিত করে না। ব্রিকস সম্মেলনের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে সংস্কারের দাবি তুলেছিলেন, সেই একই সুরে এবার কথা বলল খোদ রাষ্ট্রসংঘ। শনিবার ব্রিকসের মঞ্চে দাঁড়িয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিংকে…
-

জাতীয় লোক আদালতে কাছাড়ে নিষ্পত্তি ১০৫২টি মামলা, মীমাংসার অর্থ ১৩ কোটি ৫৩ লক্ষাধিক টাকা
জনসংযোগ। শিলচর : কাছাড় জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের উদ্যোগে ১২ সেপ্টেম্বর কাছাড় জেলায় জাতীয় লোক আদালত অনুষ্ঠিত হয়। এই জাতীয় লোক আদালতে বিভিন্ন বিচারাধীন মামলার পাশাপাশি প্রাক্-মামলা পর্যায়ের একাধিক বিষয়ও নিষ্পত্তির জন্য গ্রহণ করা হয়। জাতীয় লোক আদালতে মোটরযান আইন-সংক্রান্ত মামলা, দেওয়ানি মামলা, ফৌজদারি মামলা, বৈবাহিক বিরোধ-সংক্রান্ত মামলা এবং এমএসিটি সংক্রান্ত মামলাসহ বিভিন্ন বিচারাধীন মামলা…
-

যোরহাটে দক্ষতা বিকাশ ও রেশম শিল্প প্রশিক্ষণ কর্মসূচি পর্যালোচনা করলেন মন্ত্রী বিশ্বজিৎ দৈমারি
যোরহাট, ১২ সেপ্টেম্বর: দক্ষতা বিকাশ ও রেশম শিল্প প্রশিক্ষণ কর্মসূচি পর্যালোচনা করতে আজ যোরহাট সফর করলেন অসম সরকারের হস্ততাঁত, বস্ত্র ও রেশম শিল্প, দক্ষতা, নিয়োগ ও উদ্যোগ বিভাগের মন্ত্রী বিশ্বজিৎ দৈমারি। দিনের প্রথম ভাগে যোরহাটের চন্দ্র কমল বেজবরুয়া বাণিজ্য মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহে একটি দক্ষতা সচেতনতা ও কেরিয়ার ওরিয়েন্টেশন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ডঃ ব্রীজ মোহন…
-

অসমের জটিল রোগীদের উন্নত চিকিৎসার জন্য বেঙ্গালুরুতে স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল
বরাককণ্ঠ প্রতিবেদন। বেঙ্গালুরু : অসমের জটিল রোগে আক্রান্ত রোগীদের উন্নত চিকিৎসা এবং তাদের স্বাস্থ্যের অগ্রগতির খোঁজ নিতে আজ বেঙ্গালুরুতে নারায়ণা হেলথ সিটি পরিদর্শন করলেন অসম সরকারের স্বাস্থ্যমন্ত্রী অশোক সিংহল। পরিদর্শনকালে মন্ত্রী হাসপাতালে চিকিৎসাধীন অসমের বেশ কয়েকজন রোগী এবং তাদের পরিবারের সঙ্গে কথা বলেন এবং তাদের চিকিৎসা প্রক্রিয়া ও বর্তমান শারীরিক অবস্থার খোঁজ নেন। এই সময়…
-

মাটির গান প্রজন্ম পেরিয়ে হৃদয়ে পৌঁছতে পারে, দেখিয়ে গিয়েছেন কালিকাপ্রসাদ: অতিরিক্ত জেলা আয়ুক্ত ডেভিড কুমার বরা
জন্মভূমি শিলচরে লোকসংহতি দিবসে সুরে-স্মৃতিতে কিংবদন্তি লোকশিল্পীকে শ্রদ্ধা জনসংযোগ। শিলচর : মাটির গান যে কেবল মাটির কাছেই আটকে থাকে না, প্রজন্ম পেরিয়ে তা মানুষের হৃদয়ে পৌঁছে যেতে পারে নিজের সৃষ্টির মাধ্যমে সেই পথ দেখিয়ে গিয়েছিলেন কালিকাপ্রসাদ ভট্টাচার্য। তাঁর জন্মভূমি শিলচরে লোকসংহতি দিবসের অনুষ্ঠানে প্রয়াত শিল্পীকে স্মরণ করে এই কথাই বললেন কাছাড়ের অতিরিক্ত জেলা আয়ুক্ত ডেভিড…
-

ব্রিকস মঞ্চ থেকে বিশ্বকে শান্তির বার্তা মোদীর, বললেন – ‘যুদ্ধ নয়, আলোচনাতেই সমাধান, সমুদ্রপথের স্বাধীনতা রক্ষা করতেই হবে’
বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : ইরান-আমেরিকা উত্তেজনা এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ছায়ার মধ্যেই ভারতে আয়োজিত হল ব্রিকস শীর্ষ সম্মেলন। শুক্রবার এই সম্মেলনের মঞ্চ থেকেই বিশ্ব বাণিজ্য ও সমুদ্র নিরাপত্তা নিয়ে বড় বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিন ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘নৌচলাচলের স্বাধীনতা এবং নাবিকদের নিরাপত্তা বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।’ তিনি আরও বলেন, “যুদ্ধ সমুদ্রপথে…
-

লোকসংগীতের সুরসাধক কালিকা প্রসাদের জন্মবার্ষিকীতে ব্যতিক্রমের শ্রদ্ধার্ঘ্য
গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর ২০২৬: লোকসংগীতের জগতে তাঁর স্বতন্ত্র কণ্ঠ, সুর ও শিল্পভাবনার জন্য আজও অমলিন কালিকা প্রসাদ ভট্টাচার্য। তাঁর জন্মবার্ষিকীতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় তাঁকে স্মরণ করল ব্যতিক্রম। ১৯৭০ সালের ১১ সেপ্টেম্বর শিলচরে জন্মগ্রহণ করা কালিকা প্রসাদ ভট্টাচার্য বাংলা লোকসংগীতকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। ২০১৭ সালের ৭ মার্চ মাত্র…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











