Author: Santosh Chanda
-

মেডিয়েশন ফর নেশন ৩.০ কাছাড় জেলায় বিশেষ মধ্যস্থতা অভিযান শুরু
জনসংযোগ। শিলচর : অসম রাজ্য আইনসেবা কর্তৃপক্ষ (ASLSA) এবং মাননীয় গৌহাটি হাইকোর্ট মেডিয়েশন সেন্টারের নির্দেশনায় কাছাড় জেলা আইনসেবা কর্তৃপক্ষ, মধ্যস্থতার মাধ্যমে বিচারাধীন মামলাগুলির নিষ্পত্তির লক্ষ্যে “মেডিয়েশন ফর নেশন ৩.০ — মেডিয়েশনের মাধ্যমে বিচারাধীন মামলার নিষ্পত্তির জন্য মধ্যস্থতা অভিযান”-এর বিশেষ কার্যক্রম শুরু করেছে। এই অভিযানটি ভারতের সুপ্রিম কোর্টের মেডিয়েশন অ্যান্ড কনসিলিয়েশন প্রজেক্ট কমিটি (MCPC)-এর অনুমোদিত একটি…
-

‘জনসেবাই নারায়ণ সেবা’র আদর্শে সমাজের প্রতিটি স্তরে পৌঁছান, কার্যকর্তাদের আহ্বান মুখ্যমন্ত্রী হিমন্তের
গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ২৫ বছরের জনসেবা পূর্তি উপলক্ষে অসমে মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’ শুরু করছে বিজেপি। এই উপলক্ষে দলের প্রত্যেক কার্যকর্তাকে ‘জনসেবাই নারায়ণ সেবা’র আদর্শে সমাজের প্রতিটি শ্রেণীর কাছে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা। বৃহস্পতিবার গুয়াহাটিতে অনুষ্ঠিত বিজেপি অসম প্রদেশের বর্ধিত রাজ্যিক কার্যনির্বাহক সভায় মুখ্যমন্ত্রী বলেন, জনসেবাই বিজেপির রাজনৈতিক দর্শনের মূল…
-

প্রচলিত শিক্ষার বাইরে গিয়ে কর্মসংস্থান ও উদ্যোক্তা তৈরিতে জোর না দিলে শিক্ষা প্রতিষ্ঠান প্রাসঙ্গিকতা হারাবে: ড.রণোজ পেগু
গুয়াহাটি, ১১ সেপ্টেম্বর: শিক্ষা প্রতিষ্ঠানগুলো যদি প্রচলিত পাঠদানের বাইরে বেরিয়ে ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার জন্য তৈরি করতে না পারে, তবে তারা প্রাসঙ্গিকতা হারাবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ড.রণোজ পেগু। বৃহস্পতিবার গুয়াহাটি কমার্স কলেজের ৬৫তম প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, একটি প্রতিষ্ঠানের গুণমান বিচার করা উচিত তা ছাত্র-ছাত্রীদের জন্য কী ধরনের কর্মসংস্থানের…
-

মায়ের শেষকৃত্যে শেষ দেখা, ৫ ঘণ্টার প্যারোল শেষে ফের অন্ধকার কারাগারে চিন্ময় কৃষ্ণ দাস
বরাককণ্ঠ প্রতিবেদন। চট্টগ্রাম : অবশেষে মায়ের মুখটা শেষবারের মতো দেখতে পেলেন কারাবন্দী সনাতনী নেতা চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী। মায়ের মৃত্যুর খবরে পাঁচ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দেওয়া হয়েছিল তাঁকে। মায়ের চিতায় আগুন দিয়ে, সৎকারের সমস্ত আচার শেষ করে বৃহস্পতিবার রাত ঠিক ৮টা ৩ মিনিটে ফের প্রিজন ভ্যানে চেপে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের অন্ধকার সেলে ফিরে গেলেন…
-

গুয়াহাটি ইন্টারন্যাশনাল ম্যারাথনের সূচনা করলেন হিমন্ত বিশ্ব শর্মা ও সুনীল গাভাস্কর, প্রথম আসরেই দৌড়াবেন ১২ হাজার দৌড়বিদ
গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর: বিশ্ব দৌড়ের মানচিত্রে জায়গা করে নিতে চলেছে গুয়াহাটি। বুধবার অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা এবং ক্রিকেট কিংবদন্তি সুনীল গাভাস্কর যৌথভাবে সূচনা করলেন গুয়াহাটি ইন্টারন্যাশনাল ম্যারাথন-এর। উত্তর-পূর্বের বৃহত্তম শহরে এটাই প্রথম আন্তর্জাতিক ম্যারাথন। প্রথম আসরটি অনুষ্ঠিত হবে আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২৭। আয়োজক সংস্থা PMG Sports LLP জানিয়েছে, প্রথমবারেই প্রায় ১২,০০০ প্রতিযোগী অংশ নেবেন বলে…
-

কালিকাপ্রসাদের ৫৬তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধা কাছাড় জেলা প্রশাসনের, গান ও সাংস্কৃতিক অনুষ্ঠানে পালিত হবে ‘লোক সংহতি দিবস’
জনসংযোগ। শিলচর : কিংবদন্তি লোকশিল্পী ও গবেষক প্রয়াত কালিকাপ্রসাদ ভট্টাচার্যের ৫৬তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামীকাল, শুক্রবার ১১ সেপ্টেম্বর, ২০২৬ কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে এবং শিলচর সঙ্গীত বিদ্যালয়ের ব্যাবস্থাপনায় একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সন্ধ্যা ৬টায় পার্ক রোডের শিলচর সঙ্গীত বিদ্যালয়ের প্রেক্ষাগৃহে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উল্লেখ্য, ১৯৭০ সালের ১১ সেপ্টেম্বর অসমের শিলচরে জন্মগ্রহণ করেছিলেন…
-

ভূপেন হাজরিকার সুরে, নৃত্যের ছন্দে শিলচরে স্মরণ শতবর্ষ
ব্যতিক্রম-এর উদ্যোগে ভারতরত্ন ড.ভূপেন হাজারিকার অমর উত্তরাধিকার উদ্যাপন গুয়াহাটি, ১০ সেপ্টেম্বর ২০২৬: ভারতরত্ন, সুধাকণ্ঠ ড.ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উপলক্ষে ৮ সেপ্টম্বর শিলচরের বঙ্গভবনে আয়োজিত হল এক বর্ণময় ও আবেগঘন সাংস্কৃতিক সন্ধ্যা। অসম সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ, মিরকি এসোসিয়েটস-এর সহযোগিতায় এবং ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে আয়োজিত এই বিশেষ অনুষ্ঠানে সংগীত, নৃত্য, স্মৃতিচারণ ও সম্মাননার মধ্য দিয়ে শ্রদ্ধার সঙ্গে…
-

স্বচ্ছতা হি সেবা নিয়ে কেন্দ্রের বৈঠকে মন্ত্রী কৌশিক রায়, অসমে জনআন্দোলনের ডাক
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : পরিচ্ছন্নতা অভিযানকে শুধু কয়েক দিনের কর্মসূচিতে সীমাবদ্ধ না রেখে তাকে ধারাবাহিক জনআন্দোলনের চেহারা দিতে চায় অসম। ২০২৬-এর ‘স্বচ্ছতা হি সেবা’ কর্মসূচির প্রস্তুতি ও রূপরেখা নিয়ে বৃহস্পতিবার কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রকের বৈঠকে এমনই বার্তা দিলেন অসমের আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী কৌশিক রায়। কেন্দ্রীয় আবাসন ও নগর বিষয়ক মন্ত্রী মনোহর…
-

১১ সেপ্টেম্বর কলাক্ষেত্রে বিজেপির বর্ধিত রাজ্য কার্যনির্বাহক সভা, মোদীর ২৫ বছর পূর্তিতে অসমে ‘সেবা সংকল্প অভিযান’ – জানালেন কিশোর উপাধ্যায়
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : আগামী ১১ সেপ্টেম্বর, শুক্রবার গুয়াহাটির শ্রীমন্ত শংকরদেব কলাক্ষেত্রে অনুষ্ঠিত হতে চলেছে ভারতীয় জনতা পার্টি, অসম প্রদেশের বর্ধিত রাজ্য কার্যনির্বাহক সভা। আজ দলের মুখ্য কার্যালয় বাজপেয়ী ভবনে এক সাংবাদিক সম্মেলনে দলের মুখ্য মুখপাত্র কিশোর উপাধ্যায় এই কথা ঘোষণা করেন। এই সংক্রান্ত প্রেস বিবৃতি জারি করেছেন দলের মুখপাত্র সুরঞ্জন দত্ত। সুরঞ্জন দত্ত স্বাক্ষরিত…
-

উত্তর-পূর্বে মূলধনী বিনিয়োগে বড় ধাক্কা, দিল্লিতে অর্থমন্ত্রী সীতারমনের সঙ্গে হিমন্ত ও কনরাড সাংমার যৌথ বৈঠক
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : উত্তর-পূর্বাঞ্চলে মূলধনী ব্যয় ও বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বুধবার নয়াদিল্লির কর্তব্য ভবনে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হলো। বৈঠকে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন, অসমের মুখ্যমন্ত্রী ড.হিমন্ত বিশ্ব শর্মা এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড কে সাংমা। বৈঠকের মূল এজেন্ডা ছিল EAP বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল Externally Aided Projects (EAP) বা বাহ্যিক…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











