Author: Santosh Chanda
-

কর ছাড়ের আগে দেশের স্বার্থ, বার্তা নির্মলার
বরাককণ্ঠ প্রতিবেদন। বেঙ্গালুরু: কর সংক্রান্ত প্রস্তাবে দেশের স্বার্থকে অগ্রাধিকার দিতে হবে, ছাড় বা হার কমানোর দাবির ঊর্ধ্বে উঠে ভাবতে হবে। শনিবার বেঙ্গালুরুতে ‘নিউ এজ ট্যাক্সেশন’ সম্মেলনের উদ্বোধনে এমনই বার্তা দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। ইন্টারন্যাশনাল ট্যাক্স রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস ফাউন্ডেশন আয়োজিত দু’দিনের এই সম্মেলনে অর্থমন্ত্রী বলেন, শিক্ষাবিদ, গবেষক এবং থিঙ্ক ট্যাঙ্কগুলিকে স্বাধীন কর-নীতি নিয়ে গবেষণাকে জন-আলোচনার…
-

শাহের ইউসিসি ঘোষণার পরেই বিদ্রোহ, বিহারে মানব না: সাফ জানাল নীতীশের দল
ইউসিসি নিয়ে বিজেপির পরিকল্পনায় বড় ধাক্কা দিল শরিক দল জেডিইউ। বরাককণ্ঠ প্রতিবেদন: রবিবার অমিত শাহ বলেন, ২০২৯ সালের মধ্যে দেশের ২১টি এনডিএ শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু হবে। ইতিমধ্যেই কয়েকটি রাজ্যে তা কার্যকর হয়েছে। জাতীয় স্বার্থেই এই সিদ্ধান্ত বলে দাবি করেন তিনি। এর পরই বিহার থেকে এল আপত্তি। জেডিইউ নেতা শ্যাম রজক বলেন, “বিহারে…
-

ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে অধ্যাপক ড.সঙ্গীতা শর্মার ‘Indian Polity’ গ্রন্থ প্রকাশ
বরাককণ্ঠ প্রতিবেদন। গুয়াহাটি : ভারতের গণতন্ত্র, সংবিধান ও রাজনৈতিক ব্যবস্থাকে সহজ ও সংক্ষিপ্তভাবে পাঠকের কাছে তুলে ধরার উদ্দেশ্যে অধ্যাপক ড.সঙ্গীতা শর্মার রচিত ‘Indian Polity: How Our Democracy Really Works’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে আয়োজিত এই বিশেষ গ্রন্থ প্রকাশনা অনুষ্ঠান আগামী ২২ সেপ্টেম্বর, মঙ্গলবার, বিকেল ৩ টা থেকে গুয়াহাটি প্রেস ক্লাবে…
-

বেজিংয়ের মুখে মোদীর বিদেশনীতির প্রশংসা, দিল্লি-চিন সম্পর্কে নতুন বার্তা
বরাককণ্ঠ প্রতিবেদন: ব্রিকস বৈঠকের আবহেই ভারত-চিন সম্পর্কে বড় কূটনৈতিক ইঙ্গিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর স্বাধীন বিদেশনীতির অবস্থানকে প্রকাশ্যে স্বাগত জানাল চিন। চিনা বিদেশ মন্ত্রকের মুখপাত্র গুয়ো জিয়াকুন জানিয়েছেন, ভারতের বিদেশনীতি সংক্রান্ত মোদীর বক্তব্যকে বেজিং গুরুত্বের সঙ্গে দেখে। গত সপ্তাহে সাত বছর পর ভারত সফরে এসে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন প্রেসিডেন্ট শি জিনপিং। সেই বৈঠকেই…
-

বৃহস্পতিবার সেমিকন ইন্ডিয়া ২০২৬-র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী মোদী
বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার নতুন দিল্লির যশোভূমিতে পঞ্চম সেমিকন ইন্ডিয়া ২০২৬-র উদ্বোধন করবেন। তিন দিনের এই সম্মেলনে ৬০০-র বেশি প্রদর্শক, ৩০০টি আন্তর্জাতিক সংস্থা এবং ৪০টিরও বেশি দেশের প্রতিনিধি দল অংশ নেবে। প্রদর্শনীতে ৬টি কান্ট্রি প্যাভিলিয়ন, ১২টি রাজ্য সরকারের প্যাভিলিয়ন এবং একটি বিশেষ স্টার্টআপ প্যাভিলিয়ন থাকবে। ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশন, ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি…
-

শিলচরে বর্ণাঢ্য আয়োজনে পালিত হল হিন্দি দিবস
বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : রবিবার শিলচরের ইটখোলায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল হিন্দি দিবস। লায়ন্স ক্লাব অব শিলচর ভ্যালি ভিউ ও রিদম অ্যান্ড রিড হাবের যৌথ উদ্যোগে আয়োজিত হয় এই অনুষ্ঠান। অনুষ্ঠানে দর্শকাসন ছিল কানায় কানায় পূর্ণ। মোট ২২ জন শিশু অংশ নেয়। তারা দেশাত্মবোধক নাচ, গান, কবিতা আবৃত্তি, গল্প বলা ও যোগাসন পরিবেশন করে সকলের…
-

ব্যতিক্রম-এর উদ্যোগে ‘জয়ন্ত হাজরিকা ব্যতিক্রম জীবনজোড়া সাধনা বঁটা ২০২৬’
গুয়াহাটি, ২০ সেপ্টেম্বর ২০২৬: প্রতি বছরের মতো এবারও ব্যতিক্রম গ্রুপের উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও আবেগের সঙ্গে উদ্যাপিত হতে চলেছে কিংবদন্তি সংগীতশিল্পী জয়ন্ত হাজরিকার ৮৩তম জন্মবার্ষিকী। আগামী ২০ সেপ্টেম্বর বিকেল ৪টায় মাচখোয়ার প্রাগজ্যোতিষ আইটিএ সেন্টারে আয়োজিত হবে এই বিশেষ অনুষ্ঠান। সহযোগিতা রয়েছে সুর বাহিনী এবং বাংলাদেশ সহকারী হাইকমিশন, গুয়াহাটির। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসম…
-

শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬-এর নির্বাচন পর্যবেক্ষকরা শিলচরে
নির্দিষ্ট ওয়ার্ডের দায়িত্বে চার পর্যবেক্ষক , প্রার্থী, নির্বাচনী এজেন্ট ও সাধারণ মানুষ নির্দিষ্ট ফোন নম্বরে যোগাযোগ করতে পারবেন জনসংযোগ। শিলচর : অসম সরকারের পার্সোনেল (এ)বিভাগের মাধ্যমে অসম রাজ্য নির্বাচন কমিশনের অধীনে দায়িত্ব অর্পণের পর শিলচর পুরনিগম নির্বাচন ২০২৬-এর জন্য অসম সিভিল সার্ভিসের (এসিএস) চার জন প্রবীণ আধিকারিককে নির্বাচন পর্যবেক্ষক হিসেবে নিযুক্ত করা হয়েছে। নির্দেশিকা অনুযায়ী,…
-

২১ রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি লাগু হবে ২০২৯-এর আগেই, জানালেন অমিত শাহ
বরাককণ্ঠ প্রতিবেদন । মুম্বই: ২০২৯ সালের লোকসভা ভোটের আগেই দেশের ২১টি জোট শাসিত রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হবে। রবিবার মুম্বইয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি জানান, এই বিধির আসল উদ্দেশ্য হল ধর্ম, জাত বা সম্প্রদায় নির্বিশেষে দেশের সব নাগরিকের জন্য একই নিয়ম তৈরি করা। বিবাহ, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকার…
-

প্রয়াত প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদকে শেষ শ্রদ্ধা বিজেপি নেতা গৌতম গুপ্তর, হাজারো মানুষের ঢল জানাজায়
বরাককণ্ঠ প্রতিবেদন। হাইলাকান্দি: প্রয়াত প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদকে শেষ শ্রদ্ধা জানাতে উপস্থিত হলেন হাইলাকান্দির বিজেপি সংখ্যালঘু মোর্চার প্রভারী তথা বিশিষ্ট সমাজকর্মী গৌতম গুপ্ত। হাজারো মানুষের উপস্থিতিতে শোকাবহ পরিবেশে সম্পন্ন হয় প্রয়াত প্রাক্তন মন্ত্রীর জানাজার নামাজ। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে রাজনৈতিক, সামাজিক ও শিক্ষামহলের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি সাধারণ মানুষেরও ঢল নামে। এদিন গৌতম গুপ্তর সঙ্গে…
Latest News

Stay Connected
Tags
You May Have Missed











