,

চালু সব সামাজিক প্রকল্প বহাল থাকবে, স্বচ্ছ বণ্টনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দুর, মৃত ও অ-ভারতীয়রা বাদ

বরাককণ্ঠপ্রতিবেদন, কলকাতা: মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পশ্চিমবঙ্গে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, তৃণমূল আমলের লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী সহ ৩০ বা ১০ বছর আগের সমস্ত প্রকল্পই বহাল থাকবে তবে মৃত ও অ-ভারতীয়রা এর সুবিধা পাবেন না। সোমবার দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম…

বরাককণ্ঠপ্রতিবেদন, কলকাতা: মন্ত্রিসভার প্রথম বৈঠকেই পশ্চিমবঙ্গে চালু থাকা কোনও সামাজিক প্রকল্প বন্ধ হবে না বলে স্পষ্ট জানিয়ে দিলেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বললেন, তৃণমূল আমলের লক্ষ্মীর ভান্ডার, যুবসাথী সহ ৩০ বা ১০ বছর আগের সমস্ত প্রকল্পই বহাল থাকবে তবে মৃত ও অ-ভারতীয়রা এর সুবিধা পাবেন না। সোমবার দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, অশোক কীর্তনিয়া, ক্ষুদিরাম টুডু ও নিশীথ প্রামাণিককে সঙ্গে নিয়ে নবান্নে বৈঠক শেষে শুভেন্দু বলেন, রাজ্যবাসী আগে যে সুবিধা পেতেন এখনও তা পাবেন এবং পোর্টাল আপডেট করে মোদী সরকারের ডিরেক্ট বেনিফিট ট্রান্সফারের মাধ্যমে সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে সুবিধা পৌঁছে দেওয়া হবে। তিনি মনে করিয়ে দেন, ভোটের আগে অমিত শাহের সঙ্কল্পপত্রে প্রতিশ্রুত মহিলাদের মাসের ১ থেকে ৫ তারিখের মধ্যে অ্যাকাউন্টে তিন হাজার টাকা অন্নপূর্ণার ভান্ডার, অন্তঃসত্ত্বা থাকাকালীন ২১ হাজার টাকা ও ৬টি পুষ্টি সরঞ্জাম এবং অবিবাহিত ছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির আগে এককালীন ৫০ হাজার টাকার ব্যবস্থাও চালু থাকবে। শুভেন্দু আরও জানান, প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা, কৃষক বিমা যোজনা, পিএম শ্রী, বিশ্বকর্মা, বেটি বাঁচাও বেটি পড়াও, উজ্জ্বলা সহ একাধিক কেন্দ্রীয় প্রকল্পে রাজ্যকে সক্রিয়ভাবে যুক্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে এবং সমস্ত আবেদন দ্রুত কেন্দ্রীয় মন্ত্রকে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসকদের। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেন, অনুপ্রবেশকারীদের দিকে ইঙ্গিত করে বলেন যে অ-ভারতীয় বা মৃত কেউ এই সমস্ত প্রকল্পের সুবিধা পাবেন না। শনিবার শপথ নেওয়া এই মন্ত্রিসভায় দফতর বণ্টন এখনও না হলেও বৈঠকে উপস্থিত ছিলেন কয়েকটি দফতরের সচিব ও আধিকারিকেরাও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *