,

১৪ মে শিলচরে আশা ভোঁসলেকে শ্রদ্ধাঞ্জলি, আসর বসছে শ্রীমা ভবনে

নিজস্ব সংবাদদাতা, শিলচর: কিংবদন্তি সঙ্গীতশিল্পী স্বর্গীয় আশা ভোঁসলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে স্মরণানুষ্ঠান ‘যেখানেই থাকো সুখে থাকো’। মেলোডি মেকার্স, শিলচরের আয়োজনে আগামী ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিবেকানন্দ রোড শ্রীমা ভবনে এই অনুষ্ঠান হবে। আশা ভোঁসলের জনপ্রিয় হিন্দি ও বাংলা গান পরিবেশনের মধ্য দিয়ে শহরের বিশিষ্ট শিল্পীরা তাঁকে শ্রদ্ধা জানাবেন।…

নিজস্ব সংবাদদাতা, শিলচর: কিংবদন্তি সঙ্গীতশিল্পী স্বর্গীয় আশা ভোঁসলের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে স্মরণানুষ্ঠান ‘যেখানেই থাকো সুখে থাকো’। মেলোডি মেকার্স, শিলচরের আয়োজনে আগামী ১৪ মে ২০২৬ বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় বিবেকানন্দ রোড শ্রীমা ভবনে এই অনুষ্ঠান হবে। আশা ভোঁসলের জনপ্রিয় হিন্দি ও বাংলা গান পরিবেশনের মধ্য দিয়ে শহরের বিশিষ্ট শিল্পীরা তাঁকে শ্রদ্ধা জানাবেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সুরের জাদুকর আশাজীর গান প্রজন্মের পর প্রজন্মকে অনুপ্রাণিত করেছে। তাঁর অমর সৃষ্টিকে নতুন করে স্মরণ করতেই এই উদ্যোগ। অনুষ্ঠানটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে। সঙ্গীতপ্রেমী সকলকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য আয়োজক সংস্থার পক্ষ থেকে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *