বরাককণ্ঠপ্রতিবেদন: অমর উনিশের পঁয়ষট্টিতম বর্ষ উদযাপনে ১৮ থেকে ২০ মে পর্যন্ত তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির ঘোষণা করল ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি। রবিবার সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে সমিতির সভাপতি বাবুল হোড় ও সম্পাদক রাজীব কর জানান, ১৯ মে সকাল ৮টায় ভাষা শহিদ স্টেশন থেকে শ্মশানঘাট পর্যন্ত মহামিছিল হবে এতে সকল স্তরের মানুষকে অংশ নিতে আহ্বান জানানো হয়েছে। বাবুল হোড় এবং রাজীব কর এক বাক্যে বলেন, শিলচর রেলস্টেশনকে ভাষা শহিদ স্টেশন নামকরণের দাবি ন্যায্য। ২০১৬-তে কেন্দ্র সহমত হলেও রাজ্যের গেজেট নোটিফিকেশন এখনও হয়নি, তাই নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই সিদ্ধান্ত নিয়ে ১৯ মে-র আগেই গেজেট চান তাঁরা। সাংবাদিক সম্মেলনে এর দাবি রাখেন নতুন সরকারের কাছে। এদিকে ১৭ মে বিকেলে “হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় উনিশ” পথযাত্রার তাঁরা অংশগ্রহণ করবেন বলে জানিয়েছেন। আয়োজকের পক্ষে জানানো হয় ১৮ মে শহিদবেদীতে আলপনা, রবীন্দ্রসঙ্গীত, কবিতা-নৃত্য প্রতিযোগিতা ও স্থানীয় শিল্পীদের পরিবেশনার পাশাপাশি “উনিশের পদক ২০২৬” তুলে দেওয়া হবে প্রাক্তন মন্ত্রী গৌতম রায়কে। এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক নিরঞ্জন রায়, মন্ত্রী-বিধায়ক-সাংসদ ও দীপায়ন চক্রবর্তী। ১৯ মে ভোরে শহিদবেদীতে মাল্যদান, সাংস্কৃতিক অনুষ্ঠান, রক্তদান শিবির, বসে আঁকো প্রতিযোগিতা ও এক মিনিট নীরবতা পালনের পর সন্ধ্যায় গেজেট দাবিতে স্মৃতি বক্তৃতা দেবেন সাংসদ কণাদ পুরকায়স্থ, বিধায়ক ডা:রাজদীপ রায় ও দীপায়ন চক্রবর্তী। ২০ মে সমবেত সংগীত, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে শেষ হবে অনুষ্ঠান এবং বরাক উপত্যকার সাহিত্য-সংস্কৃতি সংগঠন, স্কুল-কলেজ ও বিশিষ্ট নাগরিকরা অংশ নেবেন বলে জানিয়েছিলেন সমিতির কর্মকর্তারা। তাঁরা আরও জানান, এবারের অনুষ্ঠানে বরাক উপত্যকা ছাড়াও গুয়াহাটি ,পশ্চিমবঙ্গ সহ বিভিন্ন স্থান থেকে আন্তর্জাতিক মানের শিল্পী ও চিন্তাবিদগণ অংশগ্রহণ করবেন অনুষ্ঠানে। অন্যান্য বছরের ন্যায় এবারও সমিতির ব্যবস্থাপনার ‘বর্ণমালার রোদ্দুর ‘ পত্রিকা প্রকাশিত হবে। এবার এই পত্রিকা ১৯তম সংখ্যা বলে জানিয়েছেন রাজীব কর। অনুষ্ঠান সার্থক ও সুন্দর করে তুলতে সবার সহযোগিতা কামনা করেছে আয়োজক কমিটি। অমর উনিশের সন্ধ্যায় প্রতিটি বাড়ি এবং প্রতিষ্ঠানে ১১টি প্রদীপ জ্বালিয়ে প্রাণপ্রিয় শহিদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে সকলের প্রতি আহ্বান জানানো হয়েছে।
অমর উনিশের ৬৫তম বর্ষে ১৮-২০ মে তিনদিনের কর্মসূচি, ভাষা শহিদ স্টেশনের গেজেট দাবি : শহিদ স্মরণ সমিতির
বরাককণ্ঠপ্রতিবেদন: অমর উনিশের পঁয়ষট্টিতম বর্ষ উদযাপনে ১৮ থেকে ২০ মে পর্যন্ত তিনদিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচির ঘোষণা করল ভাষা শহিদ স্টেশন শহিদ স্মরণ সমিতি। রবিবার সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলন ডেকে সমিতির সভাপতি বাবুল হোড় ও সম্পাদক রাজীব কর জানান, ১৯ মে সকাল ৮টায় ভাষা শহিদ স্টেশন থেকে শ্মশানঘাট পর্যন্ত মহামিছিল হবে এতে সকল স্তরের মানুষকে অংশ…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












