,

ব্রিগেডে ইতিহাস, প্রথম বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ  শুভেন্দু অধিকারীর

বরাককণ্ঠপ্রতিবেদন: আজ প্রথম বিজেপি সরকারের শপথ এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে বাড়ি থেকে বেরিয়ে ব্রিগেডে পৌঁছেন শুভেন্দু অধিকারী, কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সকাল থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জমছে ভিড়, আমন্ত্রিত অতিথিরা ঢুকতে শুরু করেছেন এবং ঝালমুড়ি কাউন্টার ও পদ্ম সন্দেশের স্টলে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ব্রিগেডে ভিড় করেছেন সাধু-সন্তরাও এবং বিশ্ব হিন্দু পরিষদের…

বরাককণ্ঠপ্রতিবেদন: আজ প্রথম বিজেপি সরকারের শপথ এবং মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে বাড়ি থেকে বেরিয়ে ব্রিগেডে পৌঁছেন শুভেন্দু অধিকারী, কলকাতায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। সকাল থেকেই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জমছে ভিড়, আমন্ত্রিত অতিথিরা ঢুকতে শুরু করেছেন এবং ঝালমুড়ি কাউন্টার ও পদ্ম সন্দেশের স্টলে উপচে পড়া ভিড় দেখা যাচ্ছে। ব্রিগেডে ভিড় করেছেন সাধু-সন্তরাও এবং বিশ্ব হিন্দু পরিষদের এক সাধু বলেন, “আজ অনেক আনন্দের দিন। মোগল, ইংরেজ, কমিউনিস্ট ও জয় বাংলার অত্যাচারী শাসন দেখেছি। বিজেপি এসেছে তাই হিন্দুরা আজ দু-হাত তুলে আনন্দ করতে পারছেন।” রেড রোড সেজেছে বিজেপির পতাকা ও মোদীর কাটআউটে এবং মূল মঞ্চের দু’পাশে তৈরি হয়েছে হ্যাঙার। নিরাপত্তায় কড়াকড়ি তুঙ্গে, গোটা মাঠ বাঁশের ব্যারিকেডে ঘেরা এবং ভিতরের দায়িত্বে এসপিজি,  বাইরে পুলিশ। ভিভিআইপি-দের জন্য আলাদা অস্থায়ী রাস্তা তৈরি হয়েছে। অনুষ্ঠানে থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন, ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী। গতকাল অমিত শাহ বিধায়ক বৈঠকে শুভেন্দুর নাম ঘোষণা করেন এবং নন্দীগ্রাম ও ভবানীপুরে মমতাকে হারিয়ে রাজ্যের নবম মুখ্যমন্ত্রী হচ্ছেন তিনি। পূর্ব মেদিনীপুর থেকে রাজ্যের দ্বিতীয় কনিষ্ঠ মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেবেন শুভেন্দু।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *