,

শপথ নিয়েই শ্যামাপ্রসাদের বাড়িতে শুভেন্দু, ২০ জুন ‘পশ্চিমবঙ্গ দিবস’ পালনের প্রস্তাব 

বরাককণ্ঠপ্রতিবেদন: শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সরাসরি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন শুভেন্দু অধিকারী এবং সেখানেই ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের চিন্তাভাবনার কথা জানালেন। তিনি বলেন, স্বাধীন ভারত ও পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদের অবদান স্মরণ করে এই প্রস্তাব ক্যাবিনেটে তোলা হবে এবং শ্যামাপ্রসাদ সহ বিভিন্ন গুণীজনের বাড়ি ও তীর্থস্থানের সংস্কারও…

বরাককণ্ঠপ্রতিবেদন: শনিবার সন্ধ্যায় মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েই সরাসরি ডঃ শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে গিয়ে তাঁর মূর্তিতে মাল্যদান করলেন শুভেন্দু অধিকারী এবং সেখানেই ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের চিন্তাভাবনার কথা জানালেন। তিনি বলেন, স্বাধীন ভারত ও পশ্চিমবঙ্গ গঠনে শ্যামাপ্রসাদের অবদান স্মরণ করে এই প্রস্তাব ক্যাবিনেটে তোলা হবে এবং শ্যামাপ্রসাদ সহ বিভিন্ন গুণীজনের বাড়ি ও তীর্থস্থানের সংস্কারও করা হবে। প্রসঙ্গত, এই দিনটিকে পশ্চিমবঙ্গ দিবস হিসেবে পালনের তীব্র বিরোধিতা করেছিল তৃণমূল। এদিকে শুভেন্দুর শপথের দিনেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে রবীন্দ্র জয়ন্তীর অনুষ্ঠানে তিনি বিজেপি বিরোধী সব দলকে নিয়ে যৌথ প্ল্যাটফর্ম গড়ার আহ্বান জানান। মমতা বলেন, “আজকের অবস্থায় বিজেপিকে রুখতে লেফট, আলট্রা লেফট, সব দলকে এক হতে হবে” এবং রবীন্দ্রনাথের সামনে দাঁড়িয়ে আবেদন করেন যে রাজনৈতিকভাবে প্রথম শত্রু বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *