,

১২ মে খানাপাড়ায় এনডিএ সরকারের শপথ, হাজির থাকবেন মোদী-শাহ সহ ২০ রাজ্যের মুখ্যমন্ত্রী

বরাককণ্ঠপ্রতিবেদন: আগামী ১২ মে সকাল ১টায় খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা এবং এই উপলক্ষে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় মঞ্চ ও প্যান্ডাল নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার তিনি জানান, ১০ মে সকাল ১০টায় বিজেপির বিধান পরিষদীয় দলের বৈঠকে পরিষদীয় দলনেতা নির্বাচন হবে এবং পরে অগপ ও বিপিএফের…

বরাককণ্ঠপ্রতিবেদন: আগামী ১২ মে সকাল ১টায় খানাপাড়ার পশু চিকিৎসা মহাবিদ্যালয়ের মাঠে নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের দিন ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী ড.হিমন্তবিশ্ব শর্মা এবং এই উপলক্ষে ইতিমধ্যেই যুদ্ধকালীন তৎপরতায় মঞ্চ ও প্যান্ডাল নির্মাণের কাজ শুরু হয়েছে। শুক্রবার তিনি জানান, ১০ মে সকাল ১০টায় বিজেপির বিধান পরিষদীয় দলের বৈঠকে পরিষদীয় দলনেতা নির্বাচন হবে এবং পরে অগপ ও বিপিএফের সঙ্গে বৈঠকে এনডিএ-র নেতা বেছে নিয়ে রাজ্যপাল লক্ষ্মণ প্রসাদ আচার্যের কাছে সরকার গঠনের অনুমতি চাওয়া হবে। ১০২ আসন নিয়ে ইতিহাস গড়া এনডিএ-র শপথে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন বলে জানিয়েছেন হিমন্ত। অনুষ্ঠানে প্রায় ২০টি রাজ্যের মুখ্যমন্ত্রী-উপমুখ্যমন্ত্রী, দেশের শিল্পপতি এবং অগপ-বিপিএফ-বিজেপির বুথ সভাপতি ও পঞ্চায়েত প্রধানদেরও আমন্ত্রণ জানানো হয়েছে। বৃহস্পতিবার রাতে মাঠে গিয়ে প্রস্তুতি খতিয়ে দেখেছেন হিমন্ত নিজেও এবং তাঁর মতে, এনডিএ সরকারের তৃতীয় শপথে ব্যাপক জাঁকজমক থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *