,

হাসিনার বিশেষ শুভেচ্ছা শুভেন্দুকে,পশ্চিমবঙ্গে বিজেপির জয়ে অভিনন্দন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর

বরাককণ্ঠপ্রতিবেদন: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয় ও শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী মনোনীত হওয়ায় বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার আওয়ামী লীগের তরফে প্রকাশিত বিবৃতিতে হাসিনা বলেন, তিনি রাজ্যের সকল বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন এবং শুভেন্দু অধিকারীকে বিশেষ ভাবে অভিনন্দন জানিয়ে পশ্চিমবঙ্গ ও ভারতের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার…

বরাককণ্ঠপ্রতিবেদন: পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির জয় ও শুভেন্দু অধিকারীর মুখ্যমন্ত্রী মনোনীত হওয়ায় বিশেষ শুভেচ্ছাবার্তা পাঠালেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার আওয়ামী লীগের তরফে প্রকাশিত বিবৃতিতে হাসিনা বলেন, তিনি রাজ্যের সকল বিজয়ীকে অভিনন্দন জানিয়েছেন এবং শুভেন্দু অধিকারীকে বিশেষ ভাবে অভিনন্দন জানিয়ে পশ্চিমবঙ্গ ও ভারতের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেছেন। ২০২৪ সালের জুলাই বিপ্লবে ক্ষমতাচ্যুত হওয়ার পর গত দু’বছর ভারতে থাকা হাসিনাকে ‘বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী’ বলে উল্লেখ করেছেন এবং তিনি ফিরবেন বলেও আশা প্রকাশ করেছেন। তবে ইউনূস সরকারের জমানায় আওয়ামী লীগের কার্যকলাপ নিষিদ্ধ, গণহত্যার অভিযোগে হাসিনাকে ফাঁসির সাজা দিয়েছে আদালত এবং ফেব্রুয়ারির নির্বাচনে দল অংশ নিতে পারেনি। বিএনপির প্রধানমন্ত্রী তারেক রহমানও নিষেধাজ্ঞা বহালের ইঙ্গিত দিয়েছেন, ফলে হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে সংশয় এখনও কাটেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *