,

শিলচর পৌরনিগম নির্বাচনে বিজেপির ৩৮ জন প্রার্থীর তালিকা ঘোষণা

বিশ্বজিৎ আচার্য। শিলচর : আসন্ন শিলচর পৌরনিগম নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। মঙ্গলবার প্রকাশিত দলের এক বিজ্ঞপ্তিতে শিলচর পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডের জন্য মোট ৩৮ জন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ঘোষিত প্রার্থীদের তালিকা অনুযায়ী— ১ নং ওয়ার্ড – বিশ্বজিৎ দাস ২ নং ওয়ার্ড – সৌরভ কান্তি নাথ…

বিশ্বজিৎ আচার্য। শিলচর : আসন্ন শিলচর পৌরনিগম নির্বাচন ২০২৬-কে কেন্দ্র করে প্রার্থী তালিকা ঘোষণা করল ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

মঙ্গলবার প্রকাশিত দলের এক বিজ্ঞপ্তিতে শিলচর পৌরনিগমের বিভিন্ন ওয়ার্ডের জন্য মোট ৩৮ জন প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।

ঘোষিত প্রার্থীদের তালিকা অনুযায়ী—

১ নং ওয়ার্ড – বিশ্বজিৎ দাস
২ নং ওয়ার্ড – সৌরভ কান্তি নাথ
৩ নং ওয়ার্ড – দোলী দাস
৪ নং ওয়ার্ড – শিবানী রাণী দাস
৫ নং ওয়ার্ড – দীপক দাস
৬ নং ওয়ার্ড – কাঞ্চন দেব
৭ নং ওয়ার্ড – রাধা রাণী রবিদাস
৮ নং ওয়ার্ড – মহীতোষ মণ্ডল
৯ নং ওয়ার্ড – বিজেন্দ্র প্রসাদ সিং
১০ নং ওয়ার্ড – সন্ধ্যা দাস
১১ নং ওয়ার্ড – অভিষেক চক্রবর্তী
১২ নং ওয়ার্ড – রাণু দাস
১৩ নং ওয়ার্ড – প্রদ্যুৎ কুমার পাল
১৪ নং ওয়ার্ড – প্রতীক্ষা দেব
১৫ নং ওয়ার্ড – পাপলি কর্মকার
১৭ নং ওয়ার্ড – আতাউর রহমান লস্কর
১৮ নং ওয়ার্ড – জয় দাস
১৯ নং ওয়ার্ড – অরবিন্দু দাস
২০ নং ওয়ার্ড – ভক্তি সেন তালুকদার

২১ থেকে ৪২ নম্বর ওয়ার্ডের ঘোষিত প্রার্থীরা হলেন—

২১ নং ওয়ার্ড – সুমনা দাস
২২ নং ওয়ার্ড – পরমিতা চন্দা গুপ্ত
২৩ নং ওয়ার্ড – চন্দ্রিমা দেব
২৭ নং ওয়ার্ড – পুলক দাস
২৮ নং ওয়ার্ড – অনুশ্রী দেব ভট্টাচার্য
২৯ নং ওয়ার্ড – ঋতুপর্ণা ভট্টাচার্য
৩০ নং ওয়ার্ড – লিপিকা রায়
৩১ নং ওয়ার্ড – কুলদীপ নিহাল চৌধুরী
৩২ নং ওয়ার্ড – মৃণালিনী সিনহা
৩৩ নং ওয়ার্ড – রাজশ্রী রায়
৩৪ নং ওয়ার্ড – শতরূপা দে
৩৫ নং ওয়ার্ড – চাঁদরাণী দাস রায়
৩৬ নং ওয়ার্ড – সুষ্মিতা পুরকায়স্থ
৩৭ নং ওয়ার্ড – অমরেন্দ্র পাল
৩৮ নং ওয়ার্ড – শঙ্কর বসু
৩৯ নং ওয়ার্ড – উত্তম গোয়ালা
৪০ নং ওয়ার্ড – পান্তদীপ রায়
৪১ নং ওয়ার্ড – দেবস্মিতা নাথ
৪২ নং ওয়ার্ড – শক্তি গোয়ালা

উল্লেখ্য, ১৬, ২৪, ২৫ এবং ২৬ নম্বর—এই চারটি ওয়ার্ডের প্রার্থীর নাম এখনও ঘোষণা করা হয়নি।

বিজেপির অসম প্রদেশের রাজ্য নির্বাচন কমিটির বৈঠকে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী দলের রাজ্য সভাপতি দিলীপ শইকিয়ার নির্দেশে এই প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে।

দলের সাধারণ সম্পাদক অনুপ বর্মনের স্বাক্ষরিত বিজ্ঞপ্তির মাধ্যমে প্রার্থীদের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

প্রকাশিত তালিকায় সংরক্ষিত এবং সাধারণ—উভয় ধরনের ওয়ার্ডের জন্যই মহিলা ও পুরুষ প্রার্থীদের মনোনয়ন দেওয়া হয়েছে।

বিজেপির এই ৩৮ জনের প্রার্থী তালিকা প্রকাশের পর শিলচর পৌরনিগম নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

আগামী দিনে অন্যান্য রাজনৈতিক দলগুলিও তাদের প্রার্থী তালিকা ঘোষণা করার পাশাপাশি নির্বাচনী প্রচারাভিযান আরও জোরদার করবে বলে রাজনৈতিক মহলের ধারণা। শিলচর পৌরনিগম নির্বাচনকে কেন্দ্র করে ক্রমশ উত্তপ্ত হয়ে উঠছে রাজনৈতিক পরিবেশ। বিজেপির প্রার্থী তালিকা ঘোষণার পর এখন সকলের নজর অন্যান্য রাজনৈতিক দলের পরবর্তী পদক্ষেপের দিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *