,

১০০তম জন্মবার্ষিকীতে সুধাকণ্ঠকে শ্রদ্ধা প্রধানমন্ত্রী মোদীর, স্মরণ করলেন গুয়াহাটির শতবর্ষ উদযাপনের সূচনা

বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : কিংবদন্তি ভারতরত্ন ড.ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সোমবার সকালে এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন, > “On his 100th birth anniversary, remembering the legendary Dr. Bhupen Hazarika Ji. His voice carried the soul of Assam and the spirit of the Northeast to the entire nation. Through his…

বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি : কিংবদন্তি ভারতরত্ন ড.ভূপেন হাজারিকার ১০০তম জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার সকালে এক্স (পূর্বতন টুইটার) হ্যান্ডেলে প্রধানমন্ত্রী লেখেন,

> “On his 100th birth anniversary, remembering the legendary Dr. Bhupen Hazarika Ji. His voice carried the soul of Assam and the spirit of the Northeast to the entire nation. Through his music he beautifully gave expression to the thoughts and spirit of countless people. His songs brought people closer. I warmly recall attending the start of his birth centenary celebrations in Guwahati last year. Bhupen Da’s life and work will continue to inspire generations.”

প্রধানমন্ত্রীর বার্তার বাংলা অনুবাদ:

“তাঁর ১০০তম জন্মবার্ষিকীতে কিংবদন্তি ডঃ ভূপেন হাজারিকা জি-কে স্মরণ করছি। তাঁর কণ্ঠে ছিল অসমের আত্মা এবং সমগ্র উত্তর-পূর্বের চেতনা, যা তিনি পৌঁছে দিয়েছিলেন গোটা দেশের কাছে। তাঁর সঙ্গীতের মাধ্যমে তিনি অগণিত মানুষের চিন্তা ও চেতনাকে সুন্দরভাবে প্রকাশ করেছেন। তাঁর গান মানুষকে আরও কাছাকাছি এনেছে। গত বছর গুয়াহাটিতে তাঁর জন্মশতবর্ষ উদযাপনের সূচনা অনুষ্ঠানে যোগদানের কথা আমি আন্তরিকভাবে স্মরণ করছি। ভূপেন দা-র জীবন ও কর্ম আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করে যাবে।”

উল্লেখ্য, ২০২৫ সালের ৮ সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের ৮ সেপ্টেম্বর পর্যন্ত বছরব্যাপী ভূপেন হাজারিকার জন্মশতবর্ষ উদযাপন করছে অসম সরকার। গত বছর গুয়াহাটিতে এই বর্ষব্যাপী উদযাপনের সূচনা অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নিজে উপস্থিত ছিলেন। আজ সেই উদযাপনের সমাপ্তি দিনে ফের ভূপেন দা-কে শ্রদ্ধা জানালেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *