,

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও বিশ্ব হিন্দু পরিষদের ৬২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলচরে ধর্মসভা ৪ সেপ্টেম্বর

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও বিশ্ব হিন্দু পরিষদের ৬২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলচরে ধর্মসভার আয়োজন করা হয়েছে। বিশ্ব হিন্দু পরিষদ প্রান্ত কার্যালয়, শ্রীশ্রী গোবিন্দবাড়ি, সৎসঙ্গ আশ্রম রোডের উদ্যোগে আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৬ শুক্রবার রাত্রি ৭টায় এই ধর্মসভা অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসম সরকারের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক…

বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর : ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ও বিশ্ব হিন্দু পরিষদের ৬২তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে শিলচরে ধর্মসভার আয়োজন করা হয়েছে।

বিশ্ব হিন্দু পরিষদ প্রান্ত কার্যালয়, শ্রীশ্রী গোবিন্দবাড়ি, সৎসঙ্গ আশ্রম রোডের উদ্যোগে আগামী ৪ সেপ্টেম্বর, ২০২৬ শুক্রবার রাত্রি ৭টায় এই ধর্মসভা অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অসম সরকারের খাদ্য, গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক এবং সমবায় বিভাগের মন্ত্রী কৌশিক রায়। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের দক্ষিণ আসাম প্রান্ত প্রচারক গৌরাঙ্গ রায়। অনুষ্ঠানে সভাপতির আসন অলংকৃত করবেন গুরুচরণ বিশ্ববিদ্যালয়, শিলচরের উপাচার্য ড. নিরঞ্জন রায়।

এছাড়া ৫ সেপ্টেম্বর শনিবার ১২টায় জন্মাষ্টমী ও নন্দোৎসব উপলক্ষে মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে। উক্ত দুই দিনের অনুষ্ঠানে পরিবারের সকলের সঙ্গে উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানিয়েছে বিশ্ব হিন্দু পরিষদের পক্ষ থেকে উদযাপন সমিতির সভাপতি বিকাশ রায়, সম্পাদক মিহির লাল গোস্বামী, কোষাধ্যক্ষ অর্ণব কুমার দাস (বাপন) এবং বিশ্ব হিন্দু পরিষদের সভাপতি শান্তনু নায়েক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *