,

নবদ্বীপে রাজ্য স্তরের সংকীর্তন কর্মশালা

পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ও সংস্কার ভারতীর যৌথ উদ্যোগ, প্রশিক্ষক কঙ্কনা মিত্র রায়চৌধুরী বরাককণ্ঠ প্রতিবেদন। নবদ্বীপ : বাংলার পদাবলী কীর্তনের ঐতিহ্য ও বৈচিত্র্যকে তুলে ধরতে রাজ্য স্তরের এক বিশেষ সংকীর্তন কর্মশালার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এবং ললিতকলা ও সাহিত্য সমর্পিত অখিল ভারতীয় সাংস্কৃতিক সংস্থা সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের মঞ্চকলা বিভাগের যৌথ…

পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র ও সংস্কার ভারতীর যৌথ উদ্যোগ, প্রশিক্ষক কঙ্কনা মিত্র রায়চৌধুরী

বরাককণ্ঠ প্রতিবেদন। নবদ্বীপ : বাংলার পদাবলী কীর্তনের ঐতিহ্য ও বৈচিত্র্যকে তুলে ধরতে রাজ্য স্তরের এক বিশেষ সংকীর্তন কর্মশালার আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অধীন পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র এবং ললিতকলা ও সাহিত্য সমর্পিত অখিল ভারতীয় সাংস্কৃতিক সংস্থা সংস্কার ভারতী পশ্চিমবঙ্গের মঞ্চকলা বিভাগের যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হবে।

কর্মশালার বিষয়: “বিবিধ তালের আঙ্গিকে বাংলার পদাবলী কীর্তন”।

প্রশিক্ষক হিসেবে থাকছেন বিশিষ্ট শিক্ষাবিদ ও কীর্তন গবেষক প্রফেসর কঙ্কনা মিত্র রায়চৌধুরী। তিনি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের বিভাগীয় প্রধান এবং চারুকলা অনুষদের অধ্যক্ষ।

আয়োজকদের তরফে জানানো হয়েছে, আগামী ৩০শে আগস্ট, ২০২৬, রবিবার, সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই কর্মশালা চলবে। স্থান: কেশবজী গৌড়ীয় মঠ, কোলেরডাঙ্গা, নবদ্বীপ। কীর্তন শিল্পী, শিক্ষার্থী ও অনুরাগীদের জন্য এই কর্মশালা বাংলার পদাবলী কীর্তনের তাল, লয় ও পরিবেশনার সূক্ষ্মতা শেখার এক গুরুত্বপূর্ণ সুযোগ বলে মনে করা হচ্ছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *