,

ভিডিও ডিলিট করেও সোশাল মিডিয়ায় নম্বর ওয়ান মোদি

মে-আগস্টের রিপোর্ট কার্ডে শীর্ষে প্রধানমন্ত্রী, জেন জি-কে টার্গেট বিজেপির বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: ইনস্টাগ্রাম থেকে তাঁর ভাইরাল ভিডিও মুছে দেওয়া হয়েছিল। তবু সোশাল মিডিয়ার মূল্যায়নে সবার উপরে রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী থেকে তৃণমূল স্তরের নেতাদের সোশাল মিডিয়া পারফরম্যান্স নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে। ১ মে থেকে ১৫ আগস্ট পর্যন্ত…

মে-আগস্টের রিপোর্ট কার্ডে শীর্ষে প্রধানমন্ত্রী, জেন জি-কে টার্গেট বিজেপির

বরাককণ্ঠ প্রতিবেদন। নয়াদিল্লি: ইনস্টাগ্রাম থেকে তাঁর ভাইরাল ভিডিও মুছে দেওয়া হয়েছিল। তবু সোশাল মিডিয়ার মূল্যায়নে সবার উপরে রইলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

সূত্রের খবর, কেন্দ্রীয় মন্ত্রী থেকে তৃণমূল স্তরের নেতাদের সোশাল মিডিয়া পারফরম্যান্স নিয়ে সম্প্রতি একটি রিপোর্ট কার্ড তৈরি করা হয়েছে। ১ মে থেকে ১৫ আগস্ট পর্যন্ত সাড়ে তিন মাসের তথ্য খতিয়ে দেখা হয়েছে।

মূল্যায়নের মাপকাঠি কী?
এক্স, ইনস্টাগ্রাম ও ফেসবুকে নেতাদের পোস্টের সংখ্যা, পোস্টপিছু গড় এনগেজমেন্ট, লাইক, কমেন্ট এবং ফলোয়ার বৃদ্ধি—সবকিছুই হিসাব করা হয়েছে। সেই নিরিখেই শীর্ষে উঠে এসেছেন প্রধানমন্ত্রী।

২৭১ মিলিয়ন ভিউ-এর ভিডিওই উধাও
মূল্যায়নের সময়কালেই নিট প্রশ্নফাঁস নিয়ে সরব হয়েছিলেন মোদি। মাঝরাতে ‘ফ্রেন্ডস’ সম্বোধন করে যুবসমাজের উদ্দেশে একটি ভিডিও পোস্ট করেন। ১২ ঘণ্টায় সেই ভিডিও ইনস্টাগ্রামে ২৭১ মিলিয়ন ভিউ পায়। লাইক হয় দেড় কোটি, কমেন্ট আসে ১৩ লক্ষের বেশি। একদিনেই তাঁর ফলোয়ার ১০১ মিলিয়ন থেকে বেড়ে ১০২ মিলিয়ন হয়।

কিন্তু এরপরই মেটা ভিডিওটি সরিয়ে দেয়। ঘটনায় বিতর্ক তৈরি হলে মেটাকে কড়া বার্তা দেয় কেন্দ্র। এরপরই মন্ত্রীদের সোশাল মিডিয়ায় আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন মোদি। বিশেষ করে ইনস্টাগ্রামে কনটেন্ট বাড়ানোর উপর জোর দেওয়া হয়েছে।

জেন জি-ই লক্ষ্য
রিপোর্ট কার্ডে অন্য মন্ত্রীরা কে কত নম্বর পেলেন তা প্রকাশ করা হয়নি। তবে পদ্ম শিবিরের মূল ফোকাস এখন জেন জি। সোশাল মিডিয়াকেই তাঁদের কাছে পৌঁছানোর সবচেয়ে বড় হাতিয়ার হিসেবে দেখছে বিজেপি।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *