বরাককণ্ঠ প্রতিবেদন। শিলচর: দেশের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে শিলচরে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ। অনুষ্ঠানের নাম “আমরা ভারতবাসী”।
আগামী ১৩ আগস্ট, বৃহস্পতিবার ২০২৬ সন্ধ্যা ৬টা ১০ মিনিটে শিলচরের মধ্যশহর সাংস্কৃতিক সমিতির প্রেক্ষাগৃহ, পার্ক রোডে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
এই তথ্য জানিয়েছেন মঞ্চের সাধারণ সম্পাদক অজয়কুমার রায়। তিনি বলেন, স্বাধীনতার এই গৌরবময় দিনে দেশের ঐক্য ও সংহতির বার্তা তুলে ধরাই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য ও আবৃত্তি পরিবেশিত হবে।
সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের পক্ষ থেকে শহরের সকল নাগরিককে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি।












