বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : দেশভাগের শহীদদের স্মৃতি ও ত্যাগকে শ্রদ্ধা জানাতে পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, সংস্কৃতি মন্ত্রক, ভারত সরকার এবং সংস্কার ভারতী পশ্চিমবঙ্গ এর যৌথ উদ্যোগে আগামী ১৪ আগস্ট ২০২৬, শুক্রবার বিকেল ৪টায় কলকাতার ঐকতান, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্র, আই এ ১৯০, বিধান নগর, সেক্টর – ৩, কলকাতা ৭০০০৯৭ এ “স্মরণে বিভাজন বিভীষিকা” শীর্ষক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে বক্তব্য রাখবেন পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়, পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের অধিকর্তা আশিস গিরি, বিশিষ্ট সমাজসেবী সায়ন্তন বসু, সংস্কার ভারতীর কেন্দ্রীয় সম্পাদক নীলাঞ্জনা রায় এবং সংস্কার ভারতী দক্ষিণবঙ্গের কার্যকরী সভাপতি সুভাষ ভট্টাচার্য। এছাড়াও সংস্কার ভারতী, দক্ষিণবঙ্গ এবং গ্লোবাল সিম্ফনি এর পক্ষ থেকে দলগত উপস্থাপনা থাকবে। সকল নাগরিককে অনুষ্ঠানে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন আয়োজকরা।












