,

বন্যাদুর্গত অসমের পাশে পশ্চিমবঙ্গ, মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ কোটি টাকা সাহায্যের ঘোষণা

বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : প্রকৃতির রোষে বিপর্যস্ত অসমের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ। রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য ১০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা জানিয়েছেন। তিনি বলেন, “আসামের সঙ্গে পশ্চিমবঙ্গের আত্মিক সম্পর্ক রয়েছে। সুখে-দুঃখে দুই রাজ্য একে অপরের পাশে থেকেছে। বর্তমানে অসমের বিস্তীর্ণ এলাকা…

বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : প্রকৃতির রোষে বিপর্যস্ত অসমের পাশে দাঁড়াল পশ্চিমবঙ্গ। রাজ্যে ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে ক্ষতিগ্রস্ত মানুষের সাহায্যের জন্য ১০ কোটি টাকা আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করল পশ্চিমবঙ্গ সরকার। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই কথা জানিয়েছেন।

তিনি বলেন, “আসামের সঙ্গে পশ্চিমবঙ্গের আত্মিক সম্পর্ক রয়েছে। সুখে-দুঃখে দুই রাজ্য একে অপরের পাশে থেকেছে। বর্তমানে অসমের বিস্তীর্ণ এলাকা বন্যার জলে ভাসছে। বহু মানুষ ঘরছাড়া। এই কঠিন সময়ে আমরা চুপ করে বসে থাকতে পারি না।”

শুভেন্দু অধিকারী আরও বলেন, “দেশের বিভিন্ন রাজ্য ইতিমধ্যেই অসম সরকারকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে। আমরাও পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ১০ কোটি টাকা বরাদ্দ করে সেই টাকা অসম সরকারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করব।”

উল্লেখ্য, টানা কয়েকদিনের ভারী বৃষ্টি এবং ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদীর জল বাড়ার ফলে অসমের একাধিক জেলা বন্যা কবলিত। নদী ভাঙন, রাস্তা ভেঙে যাওয়া, ফসল নষ্ট হওয়ার পাশাপাশি হাজার হাজার মানুষ ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছেন। পরিস্থিতি মোকাবিলায় রাজ্য সরকারের পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীও কাজ করছে। এই বিপদের দিনে প্রতিবেশী রাজ্যের পাশে দাঁড়ানোর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন মহল। প্রশাসনিক সূত্রে খবর, খুব শীঘ্রই ওই আর্থিক সাহায্য অসম সরকারের কাছে হস্তান্তর করা হবে।

শুভেন্দু অধিকারী বলেন, “বন্যা শুধু অসমের সমস্যা নয়, এটি গোটা উত্তর-পূর্বের সমস্যা। তাই আমাদের সকলকে একসঙ্গে এই লড়াই লড়তে হবে। পশ্চিমবঙ্গের মানুষ সবসময় সাহায্যের জন্য প্রস্তুত।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *