,

ব্রিকস শীর্ষ সম্মেলনে আমন্ত্রণ পেলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান

১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে সম্মেলন, গঙ্গা জলচুক্তি নবীকরণও আলোচনায় থাকতে পারে ক্ষমতায় আসার পর তৃতীয় বিদেশ সফর, ২০২৪-এর পর ভারত-বাংলাদেশ উচ্চপর্যায়ের যোগাযোগের সম্ভাবনা বরাককণ্ঠ প্রতিবেদন। ঢাকা : আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের একথা…

১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিত হবে সম্মেলন, গঙ্গা জলচুক্তি নবীকরণও আলোচনায় থাকতে পারে

ক্ষমতায় আসার পর তৃতীয় বিদেশ সফর, ২০২৪-এর পর ভারত-বাংলাদেশ উচ্চপর্যায়ের যোগাযোগের সম্ভাবনা

বরাককণ্ঠ প্রতিবেদন। ঢাকা : আগামী ১২ ও ১৩ সেপ্টেম্বর ভারতে অনুষ্ঠিতব্য ব্রিকস শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ জানিয়েছে ভারত সরকার। বৃহস্পতিবার ঢাকায় সাংবাদিকদের একথা জানান বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

গত ফেব্রুয়ারিতে প্রায় ১৫ মাসের অন্তর্বর্তী সরকারের পর সাধারণ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নিরঙ্কুশ জয়ের মাধ্যমে ক্ষমতায় আসেন তারেক রহমান। এরপর এটি হবে তারেক রহমানের প্রথম ব্রিকস সম্মেলন। ক্ষমতা গ্রহণের পর গত মাসে তিনি প্রথম দুটি বিদেশ সফর করেন মালয়েশিয়া ও চীনে। সেখানে তিনি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করেন।

২০২৪ সালের অগাস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে কোনো উচ্চপর্যায়ের যোগাযোগ হয়নি। ফলে দুই দেশের মধ্যে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনার জন্য অপেক্ষমাণ রয়েছে। এর মধ্যে অন্যতম ১৯৯৬ সালের গঙ্গা জলচুক্তি। চুক্তিটির মেয়াদ ২০২৬ সালের ৩১ ডিসেম্বর শেষ হচ্ছে। নির্ধারিত তারিখের আগে নবীকরণের খসড়া চূড়ান্ত করতে দুই পক্ষের বৈঠক প্রয়োজন।

ব্রিকস সম্মেলনকে ঘিরে দুই দেশের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক হলে গঙ্গা জলচুক্তি সহ অন্যান্য দ্বিপাক্ষিক ইস্যু নিয়েও আলোচনার সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *