নিজস্ব প্রতিবেদন: ২৬ এপ্রিল রবিবার শিলচরের ঐতিহ্যবাহী সংস্থা গনসুরের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি জয়ন্ত দাসের প্রারম্ভিক বক্তব্যের পর সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সম্পাদক বিভাস রায়। তাঁর প্রতিবেদনে নাটকে গণসুরের বিগত দিনের সাফল্যের সাথে রুমি রায় এবং এবারকার রূপমের চূড়ান্ত সফল দলকে সাধুবাদ জানান। এই সভাগৃহের ব্যবস্থাপক পরিমল রায়ের কথা উল্লেখ করে সময়ে সময়ে হল ঘরটি খুলে ব্যবহার করতে দেওয়া এবং অন্যান্য সাহায্যের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন । বিভাস রায় সম্পাদকীয় প্রতিবেদনের সঙ্গে বিগত কার্যকালে অনুষ্ঠান, মঞ্চ, নাটক ও অন্যান্য কার্যকলাপের বিবরণ পাঠ করেন । তাছাড়া, দ্বিতীয় ডিভিশন ক্রিকেট প্রতিযোগিতায় সংস্থার সাফল্যের কথা উল্লেখ করেন। ক্রীড়া সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য্যকে ধন্যবাদ জানিয়ে নতুন কমিটিকে আগাম শুভেচ্ছা জানিয়ে তাঁর বক্তব্য পেশ করেন। কোষাধ্যক্ষ প্রদ্যুৎ কুমার দাস আর্থিক প্রতিবেদন পেশ করেন। সভায় সম্পাদকীয় প্রতিবেদন এবং কোষাধ্যক্ষের আর্থিক প্রতিবেদন সর্বসম্মতিক্রমে গৃহীত হওয়ার পর এবারকার রূপম প্রতিযোগিতায় অংশগ্রহণকারী তিনজন বিশিষ্ট অভিনেতা আশীষ ভৌমিক, বিজয় খান এবং সুব্রত রায়কে প্রাক্তন সম্পাদক রাজকুমার রায় অভিনন্দিত করেন । তারপর এবারের রূপমের নাটক প্রতিযোগিতায় গণসুরের নাটক ‘হারানো প্রাপ্তি’ নিয়ে পর্যালোচনা হয়। নাটক নিয়ে পর্যালোচনায় সভাপতি জয়ন্ত কুমার দাস বলেন, আশিস ভৌমিকের অসাধারণ অভিনয় মুগ্ধ করেছে বরাবরের মতোই । আশিস ভৌমিক বলেন, যেহেতু নিজে অভিনয় করেছি, তাই এই নাটক নিয়ে বলা মুশকিল। আমাদের সবার বয়স হচ্ছে, পেশাগত অসুবিধাও আছে। মহড়ার সময় সকলকে পাওয়া যায়নি। বিজয় খান বলেন, গত বছর প্রায় কোনো নাটকই হয় নি। এ মাসের নাটক পর্যন্ত করা যায় নি। এই দুরবস্থা কাটিয়ে ওঠার জন্য রূপমের জন্য একটা কিছু করতে হবে, এই ভেবে শম্ভুর কাছে যাওয়া এবং নাটকটি ধরা। শুধু দর্শকের কথা মনে রেখে নাটকটি করা হয়েছে। তাই দর্শকের ভালো লেগেছে, এটাই আমাদের প্রাপ্তি। আজকাল পেশাগত কারণে পরিচালককে অভিনেতাদের সময়ের কথা ভাবতে হবে, অ্যাপ্রোচটাই অন্য রকম হতে হবে। সুব্রত রায় শম্ভু বলেন বিশ্বাস করি যে গণসুর নাটক করার ক্ষেত্রে সবসময় অভিনয়ের উপর জোর দিয়েছে। অভিনন্দন জানাই অনির্বাণ রায়কে যে পরপর দুবার পুরস্কৃত হয়েছে। এখন ক্লাবকে হতে হবে নদীর মতো। যেদিকে সম্ভব নিজের গতিপথ খুঁজে নিতে হবে নানা বাধা বিঘ্নের মধ্যে । আমাদের একটি রুটিন তৈরি করতে হবে , একটি সময়কাল এক একজনকে দায়িত্ব নিতে হবে । রুমি রায় বলেন, পুরস্কারের আশা না করে নাটকটি করা হয়েছে এটাই বোধহয় প্রাপ্তি । ক্লাবের দুর্বলতা তো আছেই তবুও নতুন নাটক ধরা হয় ।
এরপর সভাপতি পুরোনো কার্যকরী কমিটি ভেঙ্গে নতুন কমিটি গঠন করার আহ্বান করেন । অন্তর্বর্তী কালীন সভাপতির জন্য পুরাতন সভাপতি জয়ন্ত কিশোর দাস , প্রদীপ কুমার দাসের নাম প্রস্তাব করেন তারপর সর্ব সম্মতিক্রমে আগামী দুবছরের জন্য নুতন কমিটি গঠিত হয়। এতে সভাপতি অঞ্জন স্বামী, সহ সভাপতি রুমি রায়, সুদীপ্ত দেব রায়,সম্পাদক দেবাশিস সোম, যুগ্ম সম্পাদক অঞ্জলি দাস,অনির্বাণ রায়,কোষাধ্যক্ষ রাজকুমার রায়, ক্রীড়া সম্পাদক প্রসেনজিৎ ভট্টাচার্য,সাংস্কৃতিক সম্পাদক সুদীপ্ত দেব রায় এবং রুমি রায়কে মনোনীত করা হয়। কার্যকরী সদস্য হিসেবে মনোনীত করা হয় আশিষ ভৌমিক , জয়ন্ত কিশোর দাস, বিভাস রায়, গৌরাচাঁদ রায়, সুব্রত রায়, বিজয় খান, প্রদ্যুৎ কুমার দাস-কে। নতুন কমিটি তাদের দায়িত্ব ভার গ্রহণ করে নতুন সভাপতি অঞ্জন স্বামী তার বক্তব্যে বলেন আমি সকলের কাছে কৃতজ্ঞ আমাকে সভাপতি মনোনীত করার জন্য। আপনারা আমার উপর যে আস্তা ও বিশ্বাস রেখেছেন আমি তার সর্বোচ্চ সম্মান রক্ষার চেষ্টা করব। তিনি বলেন সভাপতি পদটি আমার কাছে কোনো ক্ষমতার আসন নয়, বরং এটি বড় একটি দায়িত্ব। আপনাদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ ছাড়া দায়িত্ব পালন করা সম্ভব নয়। সবাই পরামর্শ দিয়ে আমাদের কাজগুলোকে আরও গতিশীল করবেন এই আমার অনুরোধ। সম্পাদক দেবাশিস সোম তার বক্তব্যে প্রথমেই সকলকে ধন্যবাদ জানান। তিনি বলেন গনসুর সংস্থায় শহরের অনেক বিশিষ্ট ব্যক্তিরা ছিলেন যাঁরা পরলোকে চলে গেছেন। প্রয়াত মোহিতোষ পুরকায়স্থ, করুণা রঞ্জন ভট্টাচার্য, হিরেন্দ্র গুপ্ত, প্রসূন কান্তি দেব, কিরণ শঙ্কর দত্তের মত বিশিষ্ট জনেরা এই সংস্থার সভাপতির পদ অলংকৃত করে গেছেন। তাঁদের গড়া এই সংস্থা সুনামের সাথে কাজ করে গেছে। তাঁদের উত্তরাধিকার হিসেবে আমরা সকলের সক্রিয় সহযোগিতায় এই সংস্থাকে আরো এগিয়ে নিয়ে যাবো। সভা শেষ হয় শৈল্পিক শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে।
গণ-সুর সাংস্কৃতিক সংস্থার দ্বি-বার্ষিক সাধারণ সভা
নিজস্ব প্রতিবেদন: ২৬ এপ্রিল রবিবার শিলচরের ঐতিহ্যবাহী সংস্থা গনসুরের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি জয়ন্ত দাসের প্রারম্ভিক বক্তব্যের পর সম্পাদকীয় প্রতিবেদন পাঠ করেন সম্পাদক বিভাস রায়। তাঁর প্রতিবেদনে নাটকে গণসুরের বিগত দিনের সাফল্যের সাথে রুমি রায় এবং এবারকার রূপমের চূড়ান্ত সফল দলকে সাধুবাদ জানান। এই সভাগৃহের ব্যবস্থাপক পরিমল রায়ের কথা উল্লেখ করে সময়ে সময়ে…

Previous Post
Next Post
Leave a Reply
Latest News











