বরাককণ্ঠ প্রতিবেদন: ছাব্বিশের বঙ্গভোট প্রচারের শেষবেলায় সব রাজনৈতিক দলেরই প্রচার একেবারে তুঙ্গে। সোমবার সকালে বারাকপুর শিল্পাঞ্চলের সাত বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে শেষ জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় দফা ভোটে দলীয় কর্মী, সমর্থকদের মনোবল আরও চাঙ্গা করে মোদি বলেন, ‘‘বাংলার মেজাজ বলছে, এবার পদ্ম ফুটছেই। অঙ্গ, কলিঙ্গের পর এবার বঙ্গে পদ্ম ফোটার পালা। নিশ্চিন্তে থাকুন, ৪ মে-র পর বিজেপি সরকারের শপথে আমি আসবই। কথা দিয়ে গেলাম।” আগামী ২৯ তারিখ, বুধবার রাজ্যে দ্বিতীয় তথা শেষদফার ভোট। ১৪২ আসনে ভোটগ্রহণ হবে। তার আগে সোমবার বিকেলেই শেষ হয়ে যাবে প্রচার। তার আগে এদিন সকালেই জগদ্দলের মেগা জনসভা থেকে রীতিমতো আবেগপ্রবণ হয়ে পড়লেন প্রধানমন্ত্রী মোদি। তাঁর কথায়, ‘‘বাংলায় এবার অন্যরকম হাওয়া। এতদিন ধরে এত গরমে প্রচার করছি, এত ভিড়, তবু কোনও ক্লান্তি নেই। কেন জানেন? এখানকার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আমি আপ্লুত। সবার মনোভাব বলে দিচ্ছে, এবার বাংলায় পরিবর্তন হচ্ছেই, বিজেপি সরকার তৈরি হচ্ছেই। এত রোড শো করছি, আমার কাছে এটা তীর্থযাত্রার মতো পবিত্র।” প্রধানমন্ত্রী বলেন, ‘‘ব্যারাকপুরের এই মাটি স্বাধীনতাকে শক্তি দিয়েছে। এই মাটি পরিবর্তনকে প্রশস্ত করেছে। হেলিপ্যাড থেকে এখানে আসতে ২ কিলোমিটার রাস্তা এত মানুষ আমায় আশীর্বাদ দিতে এসেছেন, আমি কল্পনাও করতে পারিনি। এটা আমার শেষ জনসভা। বাংলার যে যে জায়গায় গেছি, মানুষের সাড়া দেখে এতটুকু বলতে পারি ৪ তারিখের পর শপথগ্রহণে আমায় আসতেই হবে।’’
‘৪ মে-র পর বিজেপির শপথে আসবই’, ‘প্রবল আত্মবিশ্বাসী’ মোদি
বরাককণ্ঠ প্রতিবেদন: ছাব্বিশের বঙ্গভোট প্রচারের শেষবেলায় সব রাজনৈতিক দলেরই প্রচার একেবারে তুঙ্গে। সোমবার সকালে বারাকপুর শিল্পাঞ্চলের সাত বিধানসভা কেন্দ্রের প্রার্থীদের হয়ে শেষ জনসভা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। দ্বিতীয় দফা ভোটে দলীয় কর্মী, সমর্থকদের মনোবল আরও চাঙ্গা করে মোদি বলেন, ‘‘বাংলার মেজাজ বলছে, এবার পদ্ম ফুটছেই। অঙ্গ, কলিঙ্গের পর এবার বঙ্গে পদ্ম ফোটার পালা। নিশ্চিন্তে থাকুন,…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












