,

নতুন দায়িত্বপ্রাপ্ত কাছাড়ের জেলাশাসককে বরাককণ্ঠের শুভেচ্ছা

বরাককণ্ঠ প্রতিবেদন: নবনিযুক্ত কাছাড়ের জেলাশাসক রাহুল কুমার গুপ্তাকে শৈল্পিক উপহারের মাধ্যমে শুভেচ্ছা জানান বরাককণ্ঠ পত্রিকার সম্পাদক ও স্বত্বাধিকারী সন্তোষ চন্দ। সম্প্রতি কাছাড় জেলার জেলাশাসক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন ভারতীয় প্রশাসনিক পরিষেবার আধিকারিক রাহুল কুমার গুপ্তা। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বরাককণ্ঠ পত্রিকার কর্ণধার সন্তোষ চন্দ। সাক্ষাৎকালে পত্রিকার পক্ষ থেকে…

বরাককণ্ঠ প্রতিবেদন: নবনিযুক্ত কাছাড়ের জেলাশাসক রাহুল কুমার গুপ্তাকে শৈল্পিক উপহারের মাধ্যমে শুভেচ্ছা জানান বরাককণ্ঠ পত্রিকার সম্পাদক ও স্বত্বাধিকারী সন্তোষ চন্দ।

সম্প্রতি কাছাড় জেলার জেলাশাসক হিসেবে নতুন দায়িত্ব গ্রহণ করেছেন ভারতীয় প্রশাসনিক পরিষেবার আধিকারিক রাহুল কুমার গুপ্তা। তাঁর এই নতুন দায়িত্ব গ্রহণ উপলক্ষে সৌজন্য সাক্ষাতে মিলিত হন বরাককণ্ঠ পত্রিকার কর্ণধার সন্তোষ চন্দ।

সাক্ষাৎকালে পত্রিকার পক্ষ থেকে জেলাশাসককে উত্তরীয় ও একটি শৈল্পিক উপহার তুলে দেন সন্তোষ। পাশাপাশি জেলার উন্নয়ন ও প্রশাসনিক কাজে বরাককণ্ঠের পক্ষ থেকে সর্বতোভাবে সহযোগিতার আশ্বাসও দেওয়া হয়।

জেলাশাসক রাহুল কুমার গুপ্তা বরাককণ্ঠের এই শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান এবং জেলার সার্বিক উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, রাহুল কুমার গুপ্তার দক্ষ নেতৃত্বে জেলার প্রশাসনিক ব্যবস্থা আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন বিশিষ্ট মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *