কালিদাসের কাব্যকথা সঙ্গীত ও আবৃত্তিতে প্রাণ পাবে ঢাকায়
বরাককণ্ঠ প্রতিবেদন: আগামী ০৩ জুলাই ২০২৬, শুক্রবার, সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন মুখরিত হবে সুর ও কাব্যের মেলবন্ধনে। সৃজনশীল গানের দল নিবেদন আয়োজন করেছে মেঘদূত অবলম্বনে মেঘের পরে মেঘ জমেছে শীর্ষক বিশেষ সঙ্গীতানুষ্ঠান। মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যের বিরহ-বেদনা ও প্রেমের বার্তা নতুন রূপে তুলে ধরবেন নিবেদনের শিল্পীরা। অনুষ্ঠানটির গ্রন্থনা ও পরিচালনায় থাকবেন সংগঠনের সভাপতি, বিশিষ্ট সংগীতশিল্পী ও সংগঠক ড. বিশ্বজিৎ রায়। তার নিপুণ পরিচালনায় মেঘের দূত হয়ে উঠবে গান আর আবৃত্তি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক, বিশিষ্ট বাচিকশিল্পী ও স্বাধীনতা পদকপ্রাপ্ত আশরাফুল আলম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন একুশে পদকপ্রাপ্ত বরেণ্য সংগীত পরিচালক শেখ সাদী খান। আমন্ত্রিত অতিথি হিসেবে থাকবেন সাংবাদিক ও সরগম পত্রিকার সম্পাদক রওনক হোসেন।
সভাপতিত্ব করবেন ড. বিশ্বজিৎ রায় নিজেই। সন্ধ্যায় মেঘের গল্প বলবে নিবেদনের একঝাঁক গুণী কণ্ঠশিল্পী। গানে কণ্ঠ দেবেন অধ্যাপিকা সুমা রায়, মানসী সাধু, সুমনা দাশ, সোমা দাশ, রজত বরণ দত্ত, কাজল মন্ডল, শিল্পী চ্যাটার্জী, রাশিদা রহমান, শাহীনা আক্তার পাপিয়া ও সুজ্যোতি রায়। আবৃত্তি ও উপস্থাপনায় শ্রোতাদের মন ছুঁয়ে যাবেন মাশকুরে সাত্তার কল্লোল ও নায়লা তারান্নুম চৌধুরী। তবলায় সঙ্গত করবেন স্বপন কুমার দাশ, গীটারে নাসির, বাঁশিতে মামুন, কী-বোর্ডে সজীব। শব্দ প্রক্ষেপণের দায়িত্বে থাকবেন সমীর সাউন্ড। নিবেদনের সাধারণ সম্পাদক রজত বরণ দত্ত বলেন, মেঘদূত শুধু একটি কাব্য নয়, এটি বাঙালির প্রেম ও প্রকৃতির চিরকালীন গল্প। এই গল্প নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতেই আমাদের এই প্রয়াস। নিবেদনের সকল শুভানুধ্যায়ী, সংস্কৃতিপ্রেমী ও সঙ্গীতরসিকদের অনুষ্ঠানে সাদর আমন্ত্রণ জানানো হয়েছে।
নিবেদনের নিবেদনে মেঘদূতের সুরে মেঘের পরে মেঘ জমেছে
কালিদাসের কাব্যকথা সঙ্গীত ও আবৃত্তিতে প্রাণ পাবে ঢাকায় বরাককণ্ঠ প্রতিবেদন: আগামী ০৩ জুলাই ২০২৬, শুক্রবার, সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন মুখরিত হবে সুর ও কাব্যের মেলবন্ধনে। সৃজনশীল গানের দল নিবেদন আয়োজন করেছে মেঘদূত অবলম্বনে মেঘের পরে মেঘ জমেছে শীর্ষক বিশেষ সঙ্গীতানুষ্ঠান। মহাকবি কালিদাসের মেঘদূত কাব্যের বিরহ-বেদনা ও প্রেমের বার্তা নতুন রূপে তুলে ধরবেন…

Previous Post
Next Post
Leave a Reply
Latest News











