,

সপ্তাহে ৬ দিন খুলছে শান্তিনিকেতন হেরিটেজ ওয়াক, ৮ জুন থেকে নতুন টাইমিং, চালু অনলাইন টিকিট

ইউনেস্কো স্বীকৃত শান্তিনিকেতন এবার রোজ ঘুরে দেখার সুযোগ। বৃহস্পতিবার বাদে সব দিন খোলা। ভারতীয়দের টিকিট ৩০ টাকা। বরাককণ্ঠ প্রতিবেদন। বোলপুর: ২০২৩ সালে ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্য’ তকমা পাওয়ার পর থেকেই শান্তিনিকেতনে পর্যটকের ভিড় তুঙ্গে। এবার সেই চাহিদা মেটাতে বড় সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ। আগামী ৮ জুন, রবিবার থেকে সপ্তাহে ৬ দিনই খুলে যাচ্ছে শান্তিনিকেতনের ‘হেরিটেজ ওয়াক’।…

ইউনেস্কো স্বীকৃত শান্তিনিকেতন এবার রোজ ঘুরে দেখার সুযোগ। বৃহস্পতিবার বাদে সব দিন খোলা। ভারতীয়দের টিকিট ৩০ টাকা

বরাককণ্ঠ প্রতিবেদন। বোলপুর: ২০২৩ সালে ইউনেস্কোর ‘বিশ্ব ঐতিহ্য’ তকমা পাওয়ার পর থেকেই শান্তিনিকেতনে পর্যটকের ভিড় তুঙ্গে। এবার সেই চাহিদা মেটাতে বড় সিদ্ধান্ত নিল বিশ্বভারতী কর্তৃপক্ষ।

আগামী ৮ জুন, রবিবার থেকে সপ্তাহে ৬ দিনই খুলে যাচ্ছে শান্তিনিকেতনের ‘হেরিটেজ ওয়াক’। শুধু বৃহস্পতিবার বন্ধ থাকবে আশ্রম পরিদর্শন। পর্যটকদের সুবিধার জন্য টিকিট কাটার অনলাইন ব্যবস্থাও চালু করছে বিশ্ববিদ্যালয়।

কোন কোন জায়গা দেখা যাবে?
হেরিটেজ ওয়াকে পড়বে শান্তিনিকেতন গৃহ, উপাসনা মন্দিরের ছাতিমতলা, আমকুঞ্জ, ঘণ্টাতলা, চৈতি গৃহ, কলাভবন, সঙ্গীতভবন এবং শিল্পী রামকিঙ্কর বেইজের বিখ্যাত ভাস্কর্যগুলি। বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ বলেন, “সবরকম নিরাপত্তা সুনিশ্চিত করেই এই ব্যবস্থা। আরও বেশি মানুষ রবীন্দ্রনাথের আশ্রমকে জানতে পারবেন।”

নতুন সময়সূচি একনজরে:
সোম, মঙ্গল, শুক্র, শনি: দুপুর ৩:৩০ ও ৪:৩০
বুধবার: সকাল ১:০, দুপুর ৩:৩০ ও ৪:৩০
রবিবার: সকাল ১০:০, ১:০, দুপুর ৩:৩০ ও ৪:৩০

টিকিট পাওয়া যাবে রবীন্দ্রভবন সংগ্রহশালা থেকে। পাশাপাশি দ্রুত বুকিংয়ের জন্য অনলাইন পোর্টাল চালু হচ্ছে।

টিকিটের দাম:
১. ভারতীয় পর্যটক: ৩০ টাকা
২. পড়ুয়া দলগত: ৫০ টাকা
৩. পড়ুয়া একক: ১৫০ টাকা
৪. বিদেশি পর্যটক: ১০ টাকা

ইউনেস্কো স্বীকৃত এই ঐতিহ্যবাহী স্থানকে আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই বিশ্বভারতীর লক্ষ্য। প্ল্যান করছেন শান্তিনিকেতন ঘুরতে যাওয়ার? ৮ জুনের পর থেকে সপ্তাহের যেকোনো দিনই ঘুরে আসতে পারেন রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত এই আশ্রম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *