,

শিলচরে ‘নজরুল সন্ধ্যা’র আয়োজন, ৩০ মে শনিবার

বরাককণ্ঠ প্রতিবেদন: “হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ” এই ভাবনাকে সামনে রেখে শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নজরুল সন্ধ্যা’। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচর-এর উদ্যোগে আগামী ৩০ মে, শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শিলচর সংগীত বিদ্যালয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে স্মরণ করে গান, কবিতা ও আলোচনার মধ্য দিয়ে সাজানো হয়েছে এই…

বরাককণ্ঠ প্রতিবেদন: “হৃদয়ে রবীন্দ্রনাথ চেতনায় উনিশ” এই ভাবনাকে সামনে রেখে শিলচরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘নজরুল সন্ধ্যা’। সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচর-এর উদ্যোগে আগামী ৩০ মে, শনিবার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে শিলচর সংগীত বিদ্যালয়ে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকে স্মরণ করে গান, কবিতা ও আলোচনার মধ্য দিয়ে সাজানো হয়েছে এই সন্ধ্যা। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, নজরুলের সাম্য, মানবতা ও বিদ্রোহের চেতনাকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য।

অনুষ্ঠানে শহরের বিশিষ্ট শিল্পী ও আবৃত্তিকাররা নজরুলগীতি এবং নজরুলের কবিতা পরিবেশন করবেন। আয়োজকরা শিলচরের সংস্কৃতিপ্রেমী সকলকে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য আহ্বান জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *