,

সীমান্তের ১৫ কিমির মধ্যে সব বেআইনি নির্মাণ ভাঙার নির্দেশ অমিত শাহের, ‘জিরো টলারেন্স’ নীতি বিজেপি সরকারের

বরাককণ্ঠ প্রতিবেদন: বেআইনি নির্মাণে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে এ রাজ্যের বিজেপি সরকার। ক্ষমতায় এসেই অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনেও বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেআইনি নির্মাণের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, “আন্তর্জাতিক সীমানার ১৫ কিলোমিটারের মধ্যে সব…

বরাককণ্ঠ প্রতিবেদন: বেআইনি নির্মাণে ‘জিরো টলারেন্স’ নীতি নিয়েছে এ রাজ্যের বিজেপি সরকার। ক্ষমতায় এসেই অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আগামী দিনেও বেআইনি নির্মাণের বিরুদ্ধে কঠোর অবস্থান থাকবে বলে জানিয়েছেন তিনি। এরই মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বেআইনি নির্মাণের বিরুদ্ধে ফের কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন, “আন্তর্জাতিক সীমানার ১৫ কিলোমিটারের মধ্যে সব বেআইনি নির্মাণ ভেঙে ফেলতে হবে।”

সীমান্তে অবৈধ নির্মাণে ‘জিরো টলারেন্স’
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দেশের সীমান্ত থেকে ১৫ কিলোমিটারের মধ্যে অবৈধ নির্মাণের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে প্রয়োগ করতে প্রশাসনকে নির্দেশ দিয়েছেন। বিগত বছরগুলিতে গড়ে ওঠা এই ধরনের সমস্ত স্থাপনা ভেঙে ফেলার কথাও বলেছেন তিনি।

জেলাশাসকদের ওপর বাড়তি দায়িত্ব
স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে আধিকারিকরা জানিয়েছেন, এই নির্দেশ কার্যকর করতে জেলাশাসকদের ওপর বাড়তি দায়িত্ব দেওয়া হয়েছে। এর আওতায় সীমান্ত এলাকায় সব ব্যাঙ্কের লেনদেনে আইনি ও আর্থিক নিয়ম মানা হচ্ছে কি না তা নিশ্চিত করতে হবে। বড় ব্যবসায়িক প্রতিষ্ঠান যাচাই, তাদের অর্থের উৎস খতিয়ে দেখা, ভুয়া অ্যাকাউন্ট ও নকল কোম্পানির সন্ধান, জাল আধার কার্ড শনাক্ত এবং আন্তঃসীমান্ত চোরাচালান নিয়ন্ত্রণের দায়িত্বও জেলাশাসকদের দেওয়া হয়েছে।

রাজ্য সরকারের অবস্থান
রাজ্য প্রশাসন সূত্রে খবর, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যে জেলাগুলিকে বেআইনি নির্মাণ চিহ্নিত করে রিপোর্ট দিতে বলেছেন। আন্তর্জাতিক সীমান্ত সংলগ্ন জেলাগুলিতে বিশেষ নজরদারি চালানো হবে। প্রশাসনের দাবি, সীমান্ত সুরক্ষা ও জাতীয় নিরাপত্তার স্বার্থেই এই পদক্ষেপ। কেন্দ্র-রাজ্য যৌথভাবে ‘ডাবল ইঞ্জিন’ নীতিতে কাজ করবে বলে জানানো হয়েছে।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *