,

কলকাতায় ৩০ মে বরাক ভাষা শহীদ দিবস পালন করবে শ্রীহট্ট সম্মিলনী

বরাককণ্ঠ প্রতিবেদন: ১৯৬১ সালের ১৯ মে শিলচর রেলস্টেশনে বাংলা ভাষার অধিকারের দাবিতে শহিদ হওয়া ১১ ভাষাসৈনিকের স্মরণে এবারও বরাক উপত্যকা ভাষা শহীদ দিবস উদযাপন করবে কলকাতার শ্রীহট্ট সম্মিলনী। অনুষ্ঠানের বিস্তারিত সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ মে, ২০২৬ শনিবার সন্ধ্যা ৬টায় কলকাতার কালিন্দী হাউসিং এস্টেটের শ্রীহট্ট ভবনে এই অনুষ্ঠান হবে। শ্রীহট্ট ভবনের ঠিকানা: পি-৮১,…

বরাককণ্ঠ প্রতিবেদন: ১৯৬১ সালের ১৯ মে শিলচর রেলস্টেশনে বাংলা ভাষার অধিকারের দাবিতে শহিদ হওয়া ১১ ভাষাসৈনিকের স্মরণে এবারও বরাক উপত্যকা ভাষা শহীদ দিবস উদযাপন করবে কলকাতার শ্রীহট্ট সম্মিলনী।

অনুষ্ঠানের বিস্তারিত
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ৩০ মে, ২০২৬ শনিবার সন্ধ্যা ৬টায় কলকাতার কালিন্দী হাউসিং এস্টেটের শ্রীহট্ট ভবনে এই অনুষ্ঠান হবে। শ্রীহট্ট ভবনের ঠিকানা: পি-৮১, কালিন্দী হাউসিং এস্টেট, কলকাতা – ৭০০০৮৯। এটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার কালিন্দী শাখার নিকটে অবস্থিত।

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
শ্রীহট্ট সম্মিলনীর সাধারণ সম্পাদক কিরীটিহারী ভট্টাচার্য এক বিজ্ঞপ্তিতে জানান, তৎকালীন আসাম সরকার কর্তৃক দীর্ঘদিনের স্বীকৃত সরকারি ভাষা বাংলার পরিবর্তে অসমীয়া ভাষা চাপিয়ে দেওয়ার বিরুদ্ধে ১৯৬১ সালের ১৯ মে শিলচরে অহিংস আন্দোলন হয়। পুলিশের গুলিতে সেদিন ১১ জন ভাষাপ্রেমী শহিদ হন।

তিনি বলেন, “মাতৃভাষার অধিকারের এই আত্মোৎসর্গ কেবল একটি ভাষার লড়াই নয়, বরং বাঙালি আত্মপরিচয়ের এক শাশ্বত প্রতীক। এই দিনটির মাহাত্ম্য আমাদের কাছে শুধু অতীতচারণ নয়, বরং ভাষা, সংস্কৃতি ও আত্মপরিচয়ের সুরক্ষায় ভবিষ্যতের প্রতি দায়বদ্ধতা।”

সকলকে আমন্ত্রণ
অনুষ্ঠানে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে শ্রীহট্ট সম্মিলনীর সকল সদস্য-সদস্যা ও মাতৃভাষাপ্রেমী সকলকে সপরিবারে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।

যোগাযোগ:
অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত জানতে পার্থসারথী চক্রবর্তী: ৯৪৩২০৮৮৯৫৭, দীপঙ্কর চৌধুরী: ৯৮৭৪৩০৯১৪৯, মানস সেন: ৮৯১০৬৯৯৪৫, শৌভিক দাসচৌধুরী: ৮৪৭১৮০৭৩২৩ নম্বরে যোগাযোগ করা যাবে। সাধারণ সম্পাদক কিরীটিহারী ভট্টাচার্য: ৯০৩৮০০৬৮১২।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *