,

২০ মে বঙ্গ ভবনে মাটির গানের আসর, শিলচরে আসছেন অভিজিৎ বসু

বরাককণ্ঠ প্রতিবেদন: “হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় উনিশ” শীর্ষক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচর। আগামী ২০শে মে, বুধবার শহরের বঙ্গ ভবনে সন্ধ্যা ৬টায় মাটির গান শোনাতে আসছেন কলকাতার বিশিষ্ট লোকসংগীত শিল্পী অভিজিৎ বসু। মঞ্চের সদস্যদের মতে, সারা মাসব্যাপী চলা সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মধ্যে এই সন্ধ্যা আলাদা মাত্রা পাবে। রবীন্দ্রনাথের ভাবনা ও বরাক উপত্যকার ঐতিহাসিক…

বরাককণ্ঠ প্রতিবেদন: “হৃদয়ে রবীন্দ্রনাথ, চেতনায় উনিশ” শীর্ষক বিশেষ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছে সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চ, শিলচর। আগামী ২০শে মে, বুধবার শহরের বঙ্গ ভবনে সন্ধ্যা ৬টায় মাটির গান শোনাতে আসছেন কলকাতার বিশিষ্ট লোকসংগীত শিল্পী অভিজিৎ বসু। মঞ্চের সদস্যদের মতে, সারা মাসব্যাপী চলা সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মধ্যে এই সন্ধ্যা আলাদা মাত্রা পাবে। রবীন্দ্রনাথের ভাবনা ও বরাক উপত্যকার ঐতিহাসিক উনিশের ভাষা আন্দোলনের চেতনাকে একসূত্রে বেঁধে সাজানো হয়েছে এবারের অনুষ্ঠান। অভিজিৎ বসুর কণ্ঠে মাটির গানের সুরে ফুটে উঠবে রবীন্দ্রদর্শন ও ভাষা সংগ্রামের গৌরবময় ইতিহাস। অনুষ্ঠান সার্থক করে তুলতে শিলচরের সংস্কৃতিপ্রেমী সকল মানুষের উপস্থিতি কামনা করছেন সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক অজয়কুমার রায়। তিনি বলেন, “রবীন্দ্রচেতনা ও উনিশের আত্মত্যাগকে নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। অভিজিৎ বসুর গান সেই বার্তাকে আরও প্রাণবন্ত করে তুলবে।”আয়োজক সংস্থা জানিয়েছে, এই অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *