বরাককণ্ঠপ্রতিবেদন: অসমের মুখ্যমন্ত্রী পদে মঙ্গলবার শপথ নিতে চলা হিমন্তবিশ্ব শর্মার শপথ সমারোহে উপস্থিত থাকার আমন্ত্রণ পেলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে মঙ্গলবার গুয়াহাটি গিয়ে সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেন তিনি। সকাল ১১টা ৪০ মিনিটে খানাপাড়ার পশুচিকিৎসা কলেজ মাঠে হতে চলা এই শপথ অনুষ্ঠানে মোদী, শাহ, রাজনাথ সহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রীদের উপস্থিত থাকার কথা এবং দিল্লির মুখ্যমন্ত্রী রেখা সোমবার সন্ধ্যাতেই গুয়াহাটি রওনা দেবেন বলে জানা গেছে। শনিবার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে শুভেন্দুর শপথে হিমন্ত সহ আদিত্যনাথ, মানিক সাহা, রেখা গুপ্ত, সম্রাট চৌধুরীর মতো বিজেপিশাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীরা উপস্থিত ছিলেন এবং মোদী-শাহ-রাজনাথ-নড্ডার মতো কেন্দ্রীয় নেতৃত্বও ছিলেন। রবিবার এনডিএ পরিষদীয় দলের নেতা নির্বাচিত হওয়ার পর হিমন্তবিশ্ব শর্মা রাজ্যপাল লক্ষ্মণপ্রসাদ আচার্যের সঙ্গে দেখা করে সরকার গঠনের দাবি জানান এবং মোদী-শাহ-নবীনকে ধন্যবাদ দিয়ে বলেন আগামী পাঁচ বছরে অসমের উন্নয়নে আরও গতি দেবে তাঁর সরকার। ১২৬ আসনের বিধানসভায় বিজেপি এককভাবে ৮২ এবং এনডিএ ১০২টি আসন জিতে টানা তৃতীয়বার ক্ষমতায় ফিরেছে।
হিমন্তের শপথে আমন্ত্রণ পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু, মঙ্গলবার গুয়াহাটি যাওয়ার সম্ভাবনা
বরাককণ্ঠপ্রতিবেদন: অসমের মুখ্যমন্ত্রী পদে মঙ্গলবার শপথ নিতে চলা হিমন্তবিশ্ব শর্মার শপথ সমারোহে উপস্থিত থাকার আমন্ত্রণ পেলেন পশ্চিমবঙ্গের নবনিযুক্ত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা যাচ্ছে মঙ্গলবার গুয়াহাটি গিয়ে সেই অনুষ্ঠানে যোগ দিতে পারেন তিনি। সকাল ১১টা ৪০ মিনিটে খানাপাড়ার পশুচিকিৎসা কলেজ মাঠে হতে চলা এই শপথ অনুষ্ঠানে মোদী, শাহ, রাজনাথ সহ কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপিশাসিত বিভিন্ন রাজ্যের…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












