,

হাইলাকান্দিতে যথাযোগ্য মর্যাদায় গান্ধী জয়ন্তী পালন: শ্রদ্ধা নিবেদন ও স্বচ্ছতা অভিযান জেলা বিজেপির

নিজস্ব প্রতিনিধি। হাইলাকান্দি: আজ ২রা অক্টোবর সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলাতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। এই ঐতিহাসিক দিনটি উদযাপন উপলক্ষে হাইলাকান্দি জেলা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে দিনভর একাধিক তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়। ​দিনের সূচনায় দলীয় কার্যকর্তারা হাইলাকান্দির বিসর্জন ঘাটে সমবেত হন।…

নিজস্ব প্রতিনিধি। হাইলাকান্দি: আজ ২রা অক্টোবর সমগ্র দেশের সাথে সঙ্গতি রেখে হাইলাকান্দি জেলাতেও যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হলো জাতির জনক মহাত্মা গান্ধীর জন্মজয়ন্তী। এই ঐতিহাসিক দিনটি উদযাপন উপলক্ষে হাইলাকান্দি জেলা ভারতীয় জনতা পার্টির (বিজেপি) পক্ষ থেকে দিনভর একাধিক তাৎপর্যপূর্ণ কর্মসূচির আয়োজন করা হয়।
​দিনের সূচনায় দলীয় কার্যকর্তারা হাইলাকান্দির বিসর্জন ঘাটে সমবেত হন। সেখানে অবস্থিত মহাত্মা গান্ধীর মর্মর মূর্তিতে পুষ্পস্তবক অর্পণ ও মাল্যদান করে জাতির জনকের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত নেতৃবৃন্দ বাপুজির অহিংসা, সত্য ও মানবসেবার আদর্শকে পাথেয় করে সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
​মাল্যদান ও শ্রদ্ধা নিবেদন পর্বে উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলা বিজেপির সভাপতি কল্যাণ গোস্বামী, জেলা সাধারণ সম্পাদকদ্বয় জহরলাল নাথ ও সঞ্জয় রায়, জেলা সম্পাদিকা বুল্টি দাস এবং জেলা সহ-সভানেত্রী শুভ্র চৌধুরী। এছাড়াও অনুষ্ঠানে অংশ নেন মহিলা মোর্চার জেলা সভানেত্রী উমা চৌধুরী, দলের সামাজিক মাধ্যমের বিশিষ্ট কার্যকর্তা গৌতম গুপ্ত সহ জেলা যুব মোর্চা, বিভিন্ন মণ্ডল ও বুথ স্তরের বিপুল সংখ্যক দলীয় কার্যকর্তা ও সমর্থকবৃন্দ।
​শ্রদ্ধাঞ্জলি পর্বের পর দলীয় কার্যকর্তারা হাইলাকান্দি শহরের ঐতিহ্যবাহী বারোয়ারি মাঠে এক বিশেষ স্বচ্ছতা অভিযানে শামিল হন। মহাত্মা গান্ধীর স্বচ্ছ ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করার লক্ষ্যে দলীয় কর্মী-সমর্থকরা নিজের হাতে ঝাঁটা তুলে নিয়ে মাঠ ও সংলগ্ন এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করেন।
​জাতির জনকের জন্মজয়ন্তীকে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না রেখে স্বচ্ছতা রক্ষা, পরিবেশের ভারসাম্য বজায় রাখা এবং শহরকে সুন্দর করে তোলার এই সক্রিয় প্রয়াসকে সাধুবাদ জানিয়েছেন হাইলাকান্দির সর্বস্তরের নাগরিক ও সচেতন মহল। জেলা বিজেপির এই উদ্যোগ স্থানীয় বাসিন্দাদের মাঝে ইতিবাচক সাড়া ফেলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *