রবীন্দ্র-লোকনৃত্যের তালে মুখর হবে গান্ধীভবন প্রেক্ষাগৃহ, ২২ জুলাই মহা আয়োজন
বরাককণ্ঠ প্রতিবেদন: নৃত্যের ছন্দে, সুরের মূর্ছনায় আর সংস্কৃতির গৌরবে সেজে উঠতে চলেছে শিলচর। সামাজিক-সাংস্কৃতিক সংগঠন জেনজিঙ্গারস তাদের ১ম বর্ষপূর্তি উদযাপন করতে আয়োজন করেছে নৃত্য প্রতিযোগিতা ২০২৬।
সৃজনশীলতা, সংস্কৃতি ও ভক্তির মেলবন্ধনকে সামনে রেখে আগামী ২২ জুলাই, বুধবার শিলচরের গান্ধীভবন প্রেক্ষাগৃহে বসবে এই বর্ণাঢ্য অনুষ্ঠান। নতুন প্রজন্মকে উৎসাহ দিতেই এই আয়োজন বলে জানিয়েছে সংগঠন।
কী থাকছে প্রতিযোগিতায়?
প্রতিযোগিতা সাজানো হয়েছে দুটি মূল বিভাগে –
১. রবীন্দ্র নৃত্য : গুরুদেবের গানে মনের ভাব প্রকাশ
২. লোকনৃত্য: বাংলার মাটির গন্ধ মাখা লোকসংস্কৃতির উদযাপন
বিভিন্ন বয়সীদের অংশগ্রহণের সুবিধার্থে থাকছে তিনটি বিভাগ:
ক বিভাগ: ১ম থেকে ৪র্থ শ্রেণি
খ বিভাগ: ৫ম থেকে ৮ম শ্রেণি
গ বিভাগ: ৯ম শ্রেণি থেকে স্নাতক পর্যন্ত
কখন-কোথায়?
তারিখ: ২২ জুলাই ২০২৬
সময়: সকাল ৯টা ( নির্ধারিত সময়ে উপস্থিত থাকার অনুরোধ )
স্থান: গান্ধীভবন প্রেক্ষাগৃহ, পার্ক রোড, শিলচর
নিবন্ধন মূল্য: মাত্র ১০০ টাকা
নাম নথিভুক্ত করতে যোগাযোগ করুন: ৯৩৬৫৩৯৮০৫৬ / ৯৩৯৫৯১১৫৩০
সংগঠনের সদস্যরা মনে করেন, এই প্রতিযোগিতার মাধ্যমে বরাকের নতুন প্রজন্মের শিল্পীরা মঞ্চ পাবেন এবং আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি নতুন করে প্রাণ ফিরে পাবে।
নৃত্যের তালে তালে সাংস্কৃতিক মিলনের এই উৎসবে সবাই আমন্ত্রিত।












