নিজস্বপ্রতিবেদন: প্রয়াত সুরের রাণী, অগণিত হিট গানের স্রষ্টা তথা অসীম প্রতিভার অধিকারিণী আশা ভোঁসলেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আগামী ১৫ মে শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শিলচরের বঙ্গ ভবনে এক বিশেষ স্মরণ সভা ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে আশা ভোঁসলে ফ্যান্স ক্লাব শিলচর। রাইজিং গ্রুপ শিলচরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে গানের মাধ্যমে প্রয়াত কিংবদন্তি শিল্পীর স্মৃতির প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করা হবে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে। আয়োজকদের তরফে বলা হয়েছে, সুরের দুনিয়ায় নিজের কালজয়ী কণ্ঠে যুগ যুগ ধরে শ্রোতাদের মন জয় করা আশা ভোঁসলেকে স্মরণ করতে এই হৃদয়স্পর্শী অনুষ্ঠানে সকল সঙ্গীতপ্রেমী, অনুরাগী ও নাগরিকদের উপস্থিতি ও সহযোগিতা একান্তভাবে কামনা করা হচ্ছে। অনুষ্ঠানে অংশ নিতে ইচ্ছুকদের বঙ্গ ভবনে নির্ধারিত সময়ের আগেই উপস্থিত হওয়ার আহ্বান জানানো হয়েছে।
শিলচরে আশা ভোঁসলেকে শ্রদ্ধা জানাতে বর্ণাঢ্য গানের সন্ধ্যার আয়োজন ১৫ মে, আয়োজনে আশা ভোঁসলে ফ্যান্স ক্লাব ও রাইজিং গ্রুপ
নিজস্বপ্রতিবেদন: প্রয়াত সুরের রাণী, অগণিত হিট গানের স্রষ্টা তথা অসীম প্রতিভার অধিকারিণী আশা ভোঁসলেকে গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানাতে আগামী ১৫ মে শুক্রবার সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে শিলচরের বঙ্গ ভবনে এক বিশেষ স্মরণ সভা ও সঙ্গীত সন্ধ্যার আয়োজন করেছে আশা ভোঁসলে ফ্যান্স ক্লাব শিলচর। রাইজিং গ্রুপ শিলচরের সহযোগিতায় আয়োজিত এই অনুষ্ঠানে গানের মাধ্যমে প্রয়াত কিংবদন্তি…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












