কলকাতা, ১২ মে : ক্ষমতায় এসেই সরকারি দপ্তরের ঢিলেমিতে রাশ টানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাইটার্স বিল্ডিং থেকে জারি হওয়া কড়া বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হল সকাল ১০টা ১৫-এর মধ্যে প্রত্যেক কর্মীকে নিজের দপ্তরে হাজির থাকতে হবে এবং বিকেল ৫টা ১৫-এর আগে কেউ অফিস ছাড়তে পারবেন না। অর্থ দপ্তরের ডেপুটি সেক্রেটারির সই করা এই নির্দেশে স্পষ্ট বলা হয়েছে, দপ্তরগুলির কাজ নির্বিঘ্নে ও দ্রুত শেষ করতেই এই সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর করতে হবে। নতুন নিয়মে কর্মীদের বিরতির সময়ও বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। বর্তমানে একাধিক দপ্তরে কাজের চাপ থাকায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ রয়েছে। পর্যবেক্ষকদের মতে, বাম আমলের ‘আঠেরো মাসে বছর’ সংস্কৃতি ও তৃণমূল জমানার শিথিলতা পেরিয়ে এবার বিজেপির আমলে সরকারি কাজের ঘড়ি একেবারে কাঁটায় কাঁটায় মিলিয়ে দেওয়া হল।
ফাঁকিবাজিতে রাশ টানল শুভেন্দুর সরকার! সরকারি অফিসে ফিরল কড়া ১০টা-৫টার রুটিন
কলকাতা, ১২ মে : ক্ষমতায় এসেই সরকারি দপ্তরের ঢিলেমিতে রাশ টানলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মঙ্গলবার রাইটার্স বিল্ডিং থেকে জারি হওয়া কড়া বিজ্ঞপ্তিতে জানিয়ে দেওয়া হল সকাল ১০টা ১৫-এর মধ্যে প্রত্যেক কর্মীকে নিজের দপ্তরে হাজির থাকতে হবে এবং বিকেল ৫টা ১৫-এর আগে কেউ অফিস ছাড়তে পারবেন না। অর্থ দপ্তরের ডেপুটি সেক্রেটারির সই করা এই নির্দেশে স্পষ্ট…
Previous Post
Next Post
Leave a Reply
Latest News












