,

শিলচরের মুখ উজ্জ্বল করল অরিন্দম সী, দেশের সেরা গণিত ও গণনাবিজ্ঞান প্রতিষ্ঠানে বৃত্তি সহ স্নাতক সম্মানে সুযোগ

বরাককণ্ঠ প্রতিবেদন। ৯ জুন : শিলচরের পরিচিত জ্যেষ্ঠ সাংবাদিক উত্তম সী-র মেধাবী ছেলে অরিন্দম সী দেশের অন্যতম সেরা গণিত ও গণনাবিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান চেন্নাই গাণিতিক প্রতিষ্ঠানে স্নাতক সম্মান পাঠক্রমে ভর্তির ছাড়পত্র পেয়েছেন। দেশের সবচেয়ে কঠিন গণিতের ভর্তি পরীক্ষা হিসেবে পরিচিত সেই পরীক্ষায় অসাধারণ ফল করেই এই সাফল্য অর্জন করেছে শিলচরের ছেলে অরিন্দম। পরীক্ষায় মেধার পরিচয়…

বরাককণ্ঠ প্রতিবেদন। ৯ জুন : শিলচরের পরিচিত জ্যেষ্ঠ সাংবাদিক উত্তম সী-র মেধাবী ছেলে অরিন্দম সী দেশের অন্যতম সেরা গণিত ও গণনাবিজ্ঞান শিক্ষা প্রতিষ্ঠান চেন্নাই গাণিতিক প্রতিষ্ঠানে স্নাতক সম্মান পাঠক্রমে ভর্তির ছাড়পত্র পেয়েছেন। দেশের সবচেয়ে কঠিন গণিতের ভর্তি পরীক্ষা হিসেবে পরিচিত সেই পরীক্ষায় অসাধারণ ফল করেই এই সাফল্য অর্জন করেছে শিলচরের ছেলে অরিন্দম। পরীক্ষায় মেধার পরিচয় দেওয়ায় পড়াশোনার খরচের জন্য বৃত্তিও অর্জন করেছে সে। গণিত ও গণনাবিজ্ঞান বিষয় নিয়ে স্নাতক সম্মান পড়াশোনা করবে অরিন্দম সী। শিলচর থেকে উঠে এসে দেশের শীর্ষ গণিত শিক্ষা প্রতিষ্ঠানে নিজের জায়গা করে নেওয়া অরিন্দমের এই সাফল্য শুধু তার পরিবারের নয়, গোটা কাছাড় জেলার কাছে গর্ব ও অনুপ্রেরণার বিষয়। কঠোর পরিশ্রম, অধ্যবসায় আর মেধার জোরেই যে বড় স্বপ্ন ছোঁয়া যায় অরিন্দম সী তা প্রমাণ করে দেখালো। অরিন্দমের এই অসাধারণ কৃতিত্বে গর্বিত শিলচর ইয়ুথ কয়‍্যার। এদিকে জয় রাধে সেবা সমিতির কর্মী জয়দীপ চক্রবর্তী সহ কর্মকর্তার পক্ষ থেকে অরিন্দমকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। সমিতির তরফে বলা হয়েছে অরিন্দমের এই অসাধারণ সাফল্যে আমরা সবাই গর্বিত, শিলচরের মতো ছোট শহর থেকে উঠে এসে দেশের শীর্ষ গণিত প্রতিষ্ঠানে ওর পৌঁছানো আমাদের প্রত্যেকের জন্য অনুপ্রেরণার উৎস, অরিন্দমের ভবিষ্যৎ আরও উজ্জ্বল ও সফল হোক আমরা সেই কামনা করি। অরিন্দমের এই সাফল্য শিলচরের অন্য ছাত্রছাত্রীদের কাছে পথ দেখাবে, তারাই বুঝবে যে মন দিয়ে পড়াশোনা করলে আর নিজের লক্ষ্যে স্থির থাকলে যেকোনো কঠিন পরীক্ষায় জয় পাওয়া সম্ভব। জয় রাধে সেবা সমিতির সদস্যরা আশা প্রকাশ করেছেন অরিন্দম একদিন দেশের জন্য, রাজ্যের জন্য ও শিলচরের জন্য আরও বড় নাম বয়ে আনবে। তার এই কৃতিত্বের জন্য শ্রীহট্ট সম্মিলনী শিলচর শাখার সভাপতি কিশোর কুমার ভট্টাচার্য, সহ-সভাপতি মঞ্জুল দেব, রজত ঘোষ এবং সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ অভিনন্দন জানিয়েছেন। সুরমল্লার সাংস্কৃতিক সংস্থার পক্ষ থেকে সংস্থার সচিব বিশিষ্ট সঙ্গীত শিল্পী শান্তিকুমার ভট্টাচার্য তার এই সফলতার জন্য শুভেচ্ছা জানিয়েছেন।

শিলচরের মেধাবী ছাত্র অরিন্দম সী কঠিন প্রবেশিকা পরীক্ষায় প্রায় ১০ হাজার পরীক্ষার্থীর মধ্যে মাত্র ১২৪ জন নির্বাচিত হয়, সেই তালিকায় বৃত্তি সহ জায়গা করে নিয়েছে অরিন্দম। দীর্ঘ ছয় বছর শিলচরের ড. কালাম বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষাকেন্দ্রে পড়াশোনা করে এই সাফল্য এনেছে সে। শিক্ষকদের তত্ত্বাবধান ও গবেষণামুখী শিক্ষার পরিবেশ তার সাফল্যে বড় ভূমিকা রেখেছে। শিলচর ও গোটা বরাক উপত্যকাকে গর্বিত করেছে অরিন্দমের এই সাফল্য। কঠোর পরিশ্রম ও মেধার জোরে বড় স্বপ্ন ছোঁয়া যায় তা প্রমাণ করল অরিন্দম।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *