,

শিবসাগরে ত্রাণ বন্টন করল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস

বরাককণ্ঠ প্রতিবেদন। শিবসাগর : আসামের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে আগত তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শিবসাগর জেলার বন্যা বিধ্বস্ত অঞ্চলের লোকদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করেন। শিশু খাদ্য থেকে আরম্ভ করে জামা কাপড়, ঔষধপত্র সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বন্টন করে মানবিক দায়িত্ব পালন করেন তারা। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব…

বরাককণ্ঠ প্রতিবেদন। শিবসাগর : আসামের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালো সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। কলকাতা থেকে আগত তৃণমূল কংগ্রেসের এক প্রতিনিধি দল শিবসাগর জেলার বন্যা বিধ্বস্ত অঞ্চলের লোকদের মধ্যে ত্রাণ সামগ্রী বন্টন করেন। শিশু খাদ্য থেকে আরম্ভ করে জামা কাপড়, ঔষধপত্র সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী বন্টন করে মানবিক দায়িত্ব পালন করেন তারা। তৃণমূলের শীর্ষ নেতৃত্ব মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির নির্দেশে বিগত কয়েকদিন ধরে ত্রাণকার্য চালিয়ে যাচ্ছেন দলের বিশিষ্ট কর্মীরা। ত্রাণকার্যে নেতৃত্ব দিচ্ছেন সুমিত দে, সঞ্জীব দাস, গোপাল হালদার, অভিমন্যু সেনগুপ্ত, বরুন দাস, সোমনাথ শিকারী, সতরূপা বড়ুয়া, বিধান গাঙ্গুলী, দীপঙ্কর, রাজ মান্না, সাধন মণ্ডল, দীপঙ্কর নস্কর প্রমুখ। এই কাজে সহযোগিতা করছেন তৃণমূল কংগ্রেসের আসাম রাজ্য সাধারণ সম্পাদক চন্দন মজুমদার এবং বিশিষ্ট সমাজকর্মী আপি ভট্টাচার্য। শিবসাগর জেলার কুকুরা পহিয়া গাও, মেজেঙাগাও, পানবেছা গাও, লরাপোটা কৈবর্ত গাও সহ একাধিক গ্রামে ত্রাণ সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের এই মানবিক কার্যক্রমের জন্য বন্যা বিধ্বস্ত এলাকার ভুক্তভোগীরা ধন্যবাদ জানিয়েছেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *