,

ব্রিগেডে ৯৭ বছরের প্রবীণ মাখনলালের পা ছুঁয়ে প্রণাম মোদীর, শ্যামাপ্রসাদের সঙ্গীকে সম্মান

বরাককণ্ঠপ্রতিবেদন: শনিবার ব্রিগেড প্যারেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে বিজেপির প্রবীণতম নেতা ৯৭ বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করে তাঁকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনীতির হাতেখড়ি হওয়া মাখনলাল শ্যামাপ্রসাদের সঙ্গী হিসেবে জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তারও হয়েছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় জানান মোদী। তিনি লেখেন, একনিষ্ঠ জাতীয়তাবাদী হিসেবে শ্রী সরকার…

বরাককণ্ঠপ্রতিবেদন: শনিবার ব্রিগেড প্যারেড ময়দানে নবনির্বাচিত সরকারের শপথ অনুষ্ঠানে বিজেপির প্রবীণতম নেতা ৯৭ বছর বয়সী মাখনলাল সরকারের পা ছুঁয়ে প্রণাম করে তাঁকে সম্মান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের সঙ্গে জাতীয়তাবাদী রাজনীতির হাতেখড়ি হওয়া মাখনলাল শ্যামাপ্রসাদের সঙ্গী হিসেবে জম্মু ও কাশ্মীরে গ্রেপ্তারও হয়েছিলেন বলে সোশ্যাল মিডিয়ায় জানান মোদী। তিনি লেখেন, একনিষ্ঠ জাতীয়তাবাদী হিসেবে শ্রী সরকার দলের জন্য জীবন উৎসর্গ করেছেন এবং সারা রাজ্যে দলের ভিত্তি প্রসারিত করে সর্বস্তরের মানুষকে দলে টেনে বিজেপিকে শক্তিশালী করেছেন। মোদীর এই সম্মান প্রদর্শনকে বাংলায় বিজেপির দীর্ঘ লড়াইয়ের স্বীকৃতি হিসেবেই দেখছে রাজনৈতিক মহল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *