,

লোক-ভারতী-র উদ্যোগে নির্মলেন্দু চৌধুরী ও উৎপলেন্দু চৌধুরী স্মরণে দু’দিনের সাংস্কৃতিক অনুষ্ঠান

বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা: লোকসংস্কৃতি ও বাংলার ঐতিহ্যকে সম্মান জানাতে আগামী ২২ ও ২৩ আগস্ট ২০২৬ ত্রিগুনা সেন মঞ্চ, যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস,গেট নম্বর ৩ বিকেল ৫টা থেকে আয়োজিত হবে দু’দিনের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশিষ্ট লোকশিল্পী নির্মলেন্দু চৌধুরী ও উৎপলেন্দু চৌধুরী স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করেছে লোক-ভারতী। লোক-ভারতী-র সম্পাদক বাপ্পু এন্দ জানান, প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু…

বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা: লোকসংস্কৃতি ও বাংলার ঐতিহ্যকে সম্মান জানাতে আগামী ২২ ও ২৩ আগস্ট ২০২৬ ত্রিগুনা সেন মঞ্চ, যাদবপুর ইউনিভার্সিটি ক্যাম্পাস,গেট নম্বর ৩ বিকেল ৫টা থেকে আয়োজিত হবে দু’দিনের বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিশিষ্ট লোকশিল্পী নির্মলেন্দু চৌধুরী ও উৎপলেন্দু চৌধুরী স্মরণে এই অনুষ্ঠানের আয়োজন করেছে লোক-ভারতী।

লোক-ভারতী-র সম্পাদক বাপ্পু এন্দ জানান, প্রতিদিন বিকেল ৫টা থেকে শুরু হবে পাঠ, গান ও নাচের এই মিলনমেলা।

২২ আগস্ট, শনিবার অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন পলি গুহ। এদিন থাকছে “সাহজীবনের মণিকণা” শীর্ষক পাঠ ও গানের অনুষ্ঠান। পাঠে থাকবেন মনোমিতা চৌধুরী এবং গানে অলক রায় চৌধুরী ও ইন্দ্রনীল দত্ত। এছাড়াও লোকগীতি পরিবেশন করবেন রাজকুমার রায়।

২৩ আগস্ট, রবিবার থাকছে লোকগীতির আসর। গান গাইবেন নতুন শিল্পী দেবলীনা ভৌমিক ও ড.দেবলীনা সিংহ রায়। পরিবেশিত হবে লালন গানের দল-এর গান। নৃত্যানুষ্ঠানে থাকছে গৌড়ীয় নৃত্য। অধ্যাপনা করবেন ড.মহুয়া মুখার্জী ও তাঁর দল। সারাদিনের অনুষ্ঠান সঞ্চালনা করবেন শ্রীপর্ণা আচ্য। আয়োজকদের পক্ষ থেকে সকলকে আমন্ত্রণ জানানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *