,

যুব দর্পণের ১৩ বর্ষ পূর্তি উপলক্ষে ১৪ জুন শিলচরে গুণীজন সংবর্ধনা, কিডস র‍্যাম্প শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বরাককণ্ঠ প্রতিবেদন: শিলচর থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক বাংলা পত্রিকা ও ডিজিটাল মিডিয়া ‘যুব দর্পণ’-এর ১৩তম বর্ষপূর্তি উপলক্ষে গত ৩১মে ২০২৬ তারিখে গুয়াহাটিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বরাক উপত্যকার অনেক গুণীজন ও বিশিষ্ট ব্যক্তি ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে…

বরাককণ্ঠ প্রতিবেদন: শিলচর থেকে প্রকাশিত জনপ্রিয় সাপ্তাহিক বাংলা পত্রিকা ও ডিজিটাল মিডিয়া ‘যুব দর্পণ’-এর ১৩তম বর্ষপূর্তি উপলক্ষে গত ৩১মে ২০২৬ তারিখে গুয়াহাটিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিত্বদের সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে বরাক উপত্যকার অনেক গুণীজন ও বিশিষ্ট ব্যক্তি ইচ্ছা থাকা সত্ত্বেও বিভিন্ন কারণে গুয়াহাটির অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। তাঁদের প্রতি সম্মান প্রদর্শনের লক্ষ্যে আগামী ১৪ জুন ২০২৬, রবিবার সন্ধ্যা ৬টা থেকে শিলচর ক্লাব রোডস্থিত ‘হোটেল ইলোরা হেরিটেজ হল’-এ এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে থাকবে শিশুদের কিডস র‍্যাম্প শো, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং গুণীজন সংবর্ধনা। সমাজের বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা ব্যক্তিবর্গকে এদিন সম্মানিত করা হবে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত থেকে অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তোলার জন্য সকল শুভানুধ্যায়ী, সংস্কৃতিপ্রেমী ও বিশিষ্ট নাগরিকদের আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছেন দিলু দাস।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *