,

মোদীর ফাস্ট ট্র্যাক কোর্টের ঘোষণা, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে উত্তাল দেশ

কমল কৃষ্ণ কুইলা, কলকাতা : নিট (NEET) প্রশ্নফাঁস বিতর্ক ঘিরে দেশজুড়ে রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের আবহ আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত (Fast-Track Court) গঠনের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে…

কমল কৃষ্ণ কুইলা, কলকাতা : নিট (NEET) প্রশ্নফাঁস বিতর্ক ঘিরে দেশজুড়ে রাজনৈতিক ও ছাত্র আন্দোলনের আবহ আরও তীব্র হয়েছে। এই পরিস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের দ্রুত ও কঠোর শাস্তি নিশ্চিত করতে ফাস্ট-ট্র্যাক আদালত (Fast-Track Court) গঠনের ঘোষণা করেছেন। তিনি জানিয়েছেন, সংশ্লিষ্ট দফতরকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এবং যুবসমাজের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেললে কাউকে ছাড় দেওয়া হবে না।

অন্যদিকে, বিরোধী দল এবং আন্দোলনকারী ছাত্র সংগঠনগুলি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি থেকে সরে আসেনি। দিল্লিতে আন্দোলন, সংসদে অচলাবস্থা এবং সরকার-বিক্ষোভকারীদের মধ্যে আলোচনার প্রস্তাব নিয়ে টানাপোড়েন অব্যাহত রয়েছে। সরকার আলোচনার আহ্বান জানালেও আন্দোলনকারীরা নিরপেক্ষ স্থানে বৈঠকের দাবি তুলেছে।

এদিকে, নিট বিতর্কের আবহে কেন্দ্র সরকার শিক্ষা মন্ত্রকের উচ্চশিক্ষা বিভাগের সচিব পদেও রদবদল করেছে, যা বিষয়টিকে আরও রাজনৈতিক গুরুত্ব দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *