বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি । ইমেল মারফত জানতে পায় পাঞ্জাবের নিরাপত্তা সংস্থাগুলি। হুমকিতে খতম তালিকায় রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর সহ পাঞ্জাব এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীরাও। ২৪ এপ্রিল শুক্রবার দুই রাজ্যের রেললাইনে বোমা বিস্ফোরণে হাজার হাজার মানুষকে খুন করা হবে বলেও দাবি করা হয়েছে ইমেলে। হামলা চালানো হবে লুধিয়ানা,অমৃতসর, ভাটিন্ডা এবং ফিরোজপুরে। হুমকি পাওয়ার সাথে সাথে ‘হাই অ্যালার্ট ’ জারি করেছে দুই রাজ্যের পুলিশ।
সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবে বরাবর সক্রিয় পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআই। মাদক থেকে অস্ত্রপাচার, চরবৃত্তির অভিযোগ গ্রেপ্তারি লেগেই থাকে। গত এক বছরে একাধিকবার পাঞ্জাব সীমান্তে পাকিস্তানি ড্রোন গুলি করে নামিয়েছে ভারতীয় সেনা। এই অবস্থায় হুমকি ইমেলটিকে হালকা ভাবে নিচ্ছে না পাঞ্জাব ও হরিয়ানা দুই রাজ্যের পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলি। জরুরি ভিত্তিতে সতর্কতা জারি হয়েছে দুই রাজ্যেই। গুরুত্বপূর্ণ রেল স্টেশনগুলিতে তল্লাশি শুরু হয়েছে। রেলের ট্র্যাকগুলিতে অতিরিক্ত নজরদারি চালাতে বলা হয়েছে আরপিএফকে। দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর নিরাপত্তায় দায়িত্বে থাকা আধিকারিকদেরও সতর্ক করা হয়েছে।
মোদিকে ওড়ানোর হুমকি ইমেলে, তালিকায় মুখ্যমন্ত্রীরাও, জারি হাই অ্যালার্ট
বোমা বিস্ফোরণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে হত্যার হুমকি । ইমেল মারফত জানতে পায় পাঞ্জাবের নিরাপত্তা সংস্থাগুলি। হুমকিতে খতম তালিকায় রয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শংকর সহ পাঞ্জাব এবং হরিয়ানার মুখ্যমন্ত্রীরাও। ২৪ এপ্রিল শুক্রবার দুই রাজ্যের রেললাইনে বোমা বিস্ফোরণে হাজার হাজার মানুষকে খুন করা হবে বলেও দাবি করা হয়েছে ইমেলে। হামলা চালানো হবে লুধিয়ানা,অমৃতসর, ভাটিন্ডা এবং ফিরোজপুরে। হুমকি পাওয়ার…

Previous Post
Next Post
Leave a Reply
Latest News











