,

নির্বাচন ২০২৬ : সর্বকালের রেকর্ড ভাঙল বঙ্গে

প্রথম দফার ভোট এবার সর্বকালের রেকর্ড ভাঙল বঙ্গে। ভাল ফল করলো নির্বাচন কমিশন। কয়েকটি বুথে নামমাত্র অশান্তির খবর বাদ দিলে বঙ্গ ভোটের প্রথম পর্যায়ের ভোট সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ ভাবেই হয়েছ। আগের সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো এবার ভোট হল বঙ্গে । অভিমত ভোটারদের। একপ্রকার অবিশ্বাস্যভাবে প্রথম দফার ১৫২ আসনে ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ (সন্ধ্যা ৬টা…

প্রথম দফার ভোট এবার সর্বকালের রেকর্ড ভাঙল বঙ্গে। ভাল ফল করলো নির্বাচন কমিশন। কয়েকটি বুথে নামমাত্র অশান্তির খবর বাদ দিলে বঙ্গ ভোটের প্রথম পর্যায়ের ভোট সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ ভাবেই হয়েছ। আগের সব রেকর্ড ভেঙে প্রথমবারের মতো এবার ভোট হল বঙ্গে । অভিমত ভোটারদের। একপ্রকার অবিশ্বাস্যভাবে প্রথম দফার ১৫২ আসনে ভোট পড়ল প্রায় ৯২ শতাংশ (সন্ধ্যা ৬টা পর্যন্ত)। বাংলার তো বটেই, ভারতীয় রাজনীতিতেই ইতিহাস। রাজ্যের ১৬টি জেলাতেই মানুষ স্বতঃস্ফূর্তভাবে, উৎসবের আবহে ভোট দিয়েছেন। দিনের শেষে এটাও বলতে হয়, প্রথম দফার ভোটে অন্তত ভালো ফল করে নিল নির্বাচন কমিশন। রাজ্যের প্রায় ৪০ হাজার বুথের মধ্যে কয়েকটি বুথে নামমাত্র অশান্তির খবর বাদ দিলে বঙ্গ ভোট সম্পূর্ণরূপে শান্তিপূর্ণ ভাবেই হয়েছে। ভোটাররা অনেক বছর পর শান্তিপূর্ণ ভাবে নিজেদের ভোট দিতে পেরেছেন বলে নিজেদের মত প্রকাশ করেছেন। রাজ্যে প্রথম দফায় বিপুল হারে ভোটদান। কোথাও কোথাও দু-একটা বিচ্ছিন্ন হিংসার ঘটনা বাদ দিলে মোটের উপর ভোট নির্বিঘ্ন, শান্তিপূর্ণ। স্বতঃস্ফূর্তভাবে ভোটাররা শামিল হয়েছেন গণতন্ত্রের উৎসবে। যার ফলশ্রুতি ৯২.৭১ শতাংশ ভোটদান। দিনের শেষে কমিশন ওই তথ্যই জানিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *