,

ভারত সভা হলে জাঁকজমকপূর্ণভাবে প্রদান করা হলো স্বর্ণ গৌরব সম্মান -২০২৬, নৃত্যশিল্পী গায়ত্রী দেব সহ সম্মানিত শতাধিক গুণীজন

বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : শিল্প, সংস্কৃতি, শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০ সেপ্টেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ভারত সভা হলে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান স্বর্ণ গৌরব সম্মান -২০২৬। উদ্যোক্তা ন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ফাউন্ডেশন, কলকাতার উদ্যোগে সকাল ১০টা থেকে শুরু হয় অতিথি অভ্যর্থনা ও সম্মাননা অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার কর্ণধার…

বরাককণ্ঠ প্রতিবেদন। কলকাতা : শিল্প, সংস্কৃতি, শিক্ষা, সমাজসেবা ও বিভিন্ন পেশায় বিশেষ অবদানের স্বীকৃতি স্বরূপ ২০ সেপ্টেম্বর কলকাতার ঐতিহ্যবাহী ভারত সভা হলে অনুষ্ঠিত হলো এক বর্ণাঢ্য সম্মাননা অনুষ্ঠান স্বর্ণ গৌরব সম্মান -২০২৬।

উদ্যোক্তা ন্যাশনাল অ্যাচিভার্স অ্যাওয়ার্ড ফাউন্ডেশন, কলকাতার উদ্যোগে সকাল ১০টা থেকে শুরু হয় অতিথি অভ্যর্থনা ও সম্মাননা অনুষ্ঠান। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন সংস্থার কর্ণধার বিশ্বনাথ দাস।

জানা গেছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আসা শতাধিক বিশিষ্ট ব্যক্তিকে এদিন মঞ্চ থেকে সম্মানিত করা হয়। সম্পূর্ণ নথিভুক্তকরণ ও বাছাই প্রক্রিয়ার মাধ্যমে ব্যক্তিদের নির্বাচিত করা হয়েছে বলে জানান উদ্যোক্তারা।

যাঁরা সম্মানিত হলেন:

এদিনের অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের গুণীজনদের হাতে স্মারক, মানপত্র ও উত্তরীয় তুলে দেওয়া হয়। সম্মানিতদের মধ্যে অন্যতম হলেন  শিলচরের গায়ত্রী দেব এবং বিভিন্ন জেলা থেকে সুমন মুখার্জি, সরোজ সুরাই রবি কুমার কানিতি, মোহম্মদ রৌসান ইকবাল, শম্পা ঘোষ, শর্মিষ্ঠা চক্রবর্তী চ্যাটার্জি, সৌরভ ব্যানার্জি, কৃষ্ণা পাল, স্নিগ্ধা ধারা, সংযুক্তা মুখার্জি, পাপিয়া মিত্র ঘোষ, ড. প্রদীপ শাস্ত্রী, পায়েল মুখার্জি, ইন্দ্রজিৎ ঘোষ, তুহিন শুভ্র মুখার্জি, মাম্পি ভট্টাচার্য, সুস্মিতা কারান, সুমন কল্যাণ চক্রবর্তী, পায়েল বিশ্বাস, বণশ্রী নাইর, সঞ্জয় কুমার দে, অরিন্দম চক্রবর্তী, রোসনাই পাল কর্মকার, সুজন মল্লিক, দেবলিনা দত্ত, সুদিপ ভর, মানস লাহিড়ি, অরুণ বাগ, মনোজিৎ পাল, গার্গী মণ্ডল, সম্পদ মুখার্জি, তনয় কুমার মিশ্র, বিশ্বজিৎ চক্রবর্তী, ড. সৌরভ চন্দ্র, ভানু চক্রবর্তী, আরাত্রিকা দাস ভুঁইয়া, অনুপম মুখার্জি, ড. নন্দিনী ব্যানার্জি, ড. রাহুল বোস, সুভাষ কুণ্ডু পোদ্দার, ড. তানজিলা আহমেদ, সুব্রত গুহ, হরশিত সরকার, নিলাক্ষী মাইতি, সৌমিত্র মুখার্জি, দেবাঞ্জন চক্রবর্তী, সায়ঞ্জুলা দে, আনন্দময় ঘোষ, প্রদীপ পোদ্দার, রক্তিমা আরতি ভাস্কর, ড. আচার্য দেবারতি রায় চৌধুরী, বনানী সরকার, কাকলি রায়, অভিজিৎ দাস, অমিত কুমার স্বর, উত্তম কুমার মন্ডল, ড. সুভাষ শাস্ত্রী, শম্ভুনাথ জানা, প্রিয়াঙ্কা দাস, হরিহর মন্ডল, প্রদীপ্ত কুমার দাশগুপ্ত, সৃষ্টি বিশ্বাস, দোলন ঘোষ, নিরুপমা চক্রবর্তী, স্বাগতা কর্মকার, পাপড়ি দাস বাল্লা, আশীষ চক্রবর্তী, শর্মিষ্ঠা গোসাঁই, ড. অরিন্দম বর্ধন, বিশ্বজিৎ চৌধুরী, দেবস্মিতা ব্যানার্জি, জগন্নাথ দত্ত, ইভি ভট্টাচার্য, সুশীল কুমার রায়, আয়ন্তিকা বিশ্বাস, বর্ণা কর, সম্রাজ্ঞী স্বরূপ সাউতিয়া, রীতিকা দাস, সমীর দত্ত, দ্বীপ কুমার পট্টনায়ক, অশোক সরদার, দেবশ্রী মন্ডল রায়, রবি রায়, অঞ্জনা চক্রবর্তী, সুবীর রঞ্জন স্যান্যাল, সুরজিৎ স্যান্যাল, সোমা চক্রবর্তী, কোয়েল চক্রবর্তী, অনুপমা সিং, অনামিকা দাস, প্রদীপ চক্রবর্তী, সুব্রত মাইতি সহ আরও অনেকে।

অনুষ্ঠানের বিশেষ মুহূর্ত:

এদিনের অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ ছিলেন নৃত্যাঞ্জলি সাংস্কৃতিক সংস্থার কর্ণধার ও বিশিষ্ট নৃত্য শিক্ষিকা গায়ত্রী দেব (টিনা)। দীর্ঘদিন ধরে নৃত্য শিক্ষা ও সংস্কৃতি চর্চায় তাঁর অসামান্য অবদানের জন্য তাঁকে বিশিষ্ট নৃত্য শিল্পী ও শিক্ষিকা হিসেবে বিশেষ সম্মানে ভূষিত করা হয়। তাঁর হাতে সম্মান তুলে দেন টলিউডের জনপ্রিয় অভিনেতা সুদীপ মুখার্জি। সম্মান পেয়ে আপ্লুত গায়ত্রী দেব সকলকে ধন্যবাদ জানান এবং আগামী দিনে আরও ভালো কাজ করার অঙ্গীকার করেন।

উদ্যোক্তাদের বক্তব্য:

সংস্থার কর্ণধার বিশ্বনাথ দাস জানান, “আমাদের লক্ষ্য হল সমাজের বিভিন্ন স্তরে যারা নীরবে ভালো কাজ করে চলেছেন, তাদের সামনে আনা এবং সম্মান জানানো। আমরা প্রত্যেক মাসেই বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় এই ধরনের সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করে থাকি। সম্পূর্ণ নথিভুক্তকরণ ও যাচাই প্রক্রিয়ার মাধ্যমেই এই সম্মান প্রদান করা হয়, যাতে যোগ্য ব্যক্তিরাই স্বীকৃতি পান।”

তিনি আরও একটি বড় ঘোষণা করেন। আগামী ২৯ নভেম্বর ২০২৬ তারিখে কলকাতায় অনুষ্ঠিত হতে চলেছে বঙ্গ শারদ শ্রেষ্ঠ সম্মান -২০২৬। এই সম্মান সকল বিভাগ অর্থাৎ শিক্ষা, সমাজসেবা, সংস্কৃতি, ব্যবসা, সাংবাদিকতা সহ সকল ক্ষেত্রের জন্য উন্মুক্ত। বর্তমানে এর জন্য মনোনয়ন ও নথিভুক্তকরণ প্রক্রিয়া চলছে এবং ইতিমধ্যেই বহু বিশিষ্ট ব্যক্তি নাম নথিভুক্ত করেছেন। আগ্রহীরা দ্রুত যোগাযোগ করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *