,

বিশ্ব সঙ্গীত দিবসকে সামনে রেখে শিবালিক পার্কে সঙ্গীত কর্মশালা শুরু

বরাককণ্ঠ প্রতিবেদন: ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার থেকে শিবালিক পার্ক শ্রীদুর্গা মন্ডপে শুরু হল শিল্পকলা বিদ্যামন্দিরের বিশেষ সঙ্গীত কর্মশালা। প্রদীপ প্রজ্জ্বলন করে কর্মশালার উদ্বোধন করেন শ্রীদুর্গা মন্ডপ কমিটির সভাপতি ওঙ্কারনাথ রায়, শিল্পকলা বিদ্যামন্দিরের অধ্যক্ষ আশীষ তরু পাল, শিবালিক পার্ক ওয়াটার সাপ্লাই কমিটির সভাপতি অঞ্জন স্বামী, শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির সভাপতি সুদীপ্ত…

বরাককণ্ঠ প্রতিবেদন: ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবস উদযাপনকে সামনে রেখে মঙ্গলবার থেকে শিবালিক পার্ক শ্রীদুর্গা মন্ডপে শুরু হল শিল্পকলা বিদ্যামন্দিরের বিশেষ সঙ্গীত কর্মশালা। প্রদীপ প্রজ্জ্বলন করে কর্মশালার উদ্বোধন করেন শ্রীদুর্গা মন্ডপ কমিটির সভাপতি ওঙ্কারনাথ রায়, শিল্পকলা বিদ্যামন্দিরের অধ্যক্ষ আশীষ তরু পাল, শিবালিক পার্ক ওয়াটার সাপ্লাই কমিটির সভাপতি অঞ্জন স্বামী, শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির সভাপতি সুদীপ্ত দেবরায়, বিশিষ্ট শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য এবং রতিশ রঞ্জন পাল।

উদ্বোধনী ভাষণে আহ্বায়ক অঞ্জন স্বামী বলেন, পাড়ায় মাঝে মধ্যেই নাটক-সঙ্গীতের কর্মশালা করে সবাইকে একসাথে সঠিক পদ্ধতিতে চর্চার সুযোগ করে দেওয়াই তাঁদের উদ্দেশ্য। এবারের কর্মশালা পরিচালনার দায়িত্বে আছেন বিশিষ্ট শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য। তিনি আগেও এই মন্ডপে গান গেয়ে দর্শক মুগ্ধ করেছেন। শ্রীদুর্গা মন্ডপ কমিটির সভাপতি ওঙ্কারনাথ রায় জানান, শিবালিক পার্কে এখন সাংগীতিক পরিবেশ গড়ে উঠেছে এবং পাড়ায় অনেক শিল্পী থাকায় তাঁরা ভাগ্যবান। শিবালিক পার্ক ডেভেলপমেন্ট কমিটির সভাপতি সুদীপ্ত দেবরায় শুদ্ধ রবীন্দ্র সঙ্গীত চর্চার উপর জোর দেন। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় রবীন্দ্র সঙ্গীতের বিকৃতি হচ্ছে, তাই এই কর্মশালার শিল্পীরা সুদীপ্তার তালিমে ২১ জুনের অনুষ্ঠানে গান পরিবেশন করবেন। বিশিষ্ট শিল্পী সুদীপ্তা ভট্টাচার্য জানান, শিবালিক পার্কে গান শেখাতে পেরে তিনি খুশি। অনুষ্ঠান সঞ্চালনা করেন নিম্মি চক্রবর্তী। উদ্বোধনের পরই কর্মশালার দ্বিতীয় পর্ব শুরু হয়, যেখানে ৫০-এর বেশি শিল্পী অংশ নেন।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *